সিলেট

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে সিলেট থেকে ঢাকায় যাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৬ পিএম

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে সিলেট থেকে ঢাকায় যাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে অংশ নিতে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছেন মহানগর বিএনপির নেতাকর্মীরা।
মঙ্গলবার রাত ১১টায় উপবন এক্সপ্রেস ট্রেনে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হোন। এ উপলক্ষে ট্রেনের তিনটি বগি বুকিং করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।
তিনি জানান, দলের শীর্ষ নেত্রীকে শেষ বিদায় জানাতে মহানগর বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী ঢাকায় যাচ্ছেন।
এদিকে খালেদা জিয়ার জানাজার নামাজে অংশ নিতে জেলা ও মহানগর বিএনপির একাধিক নেতাকর্মী ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকেও দলে দলে নেতাকর্মীরা ঢাকায় সমবেত হচ্ছেন।
উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাঁর মৃত্যুতে দেশজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেট থেকে আরো

বিজিবির অভিযানে কোটি টাকার চোরাচালানী মালামাল আটক

বিজিবির অভিযানে কোটি টাকার চোরাচালানী মালামাল আটক

সিলেটে শনিবার কয়েকটি এলাকায় বিদ্যুৎ থাকবে না

সিলেটে শনিবার কয়েকটি এলাকায় বিদ্যুৎ থাকবে না

সুরমা থেকে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার

সুরমা থেকে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার

সিলেটে ঈদের জামাতের সময়সূচি ও স্থান

সিলেটে ঈদের জামাতের সময়সূচি ও স্থান

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন