সিলেট

শনিবার সিলেটের বড় এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৭ পিএম

শনিবার সিলেটের বড় এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে

সিলেট নগরীর বিস্তৃত অঞ্চলে শনিবার (৬ ডিসেম্বর) দিনব্যাপী বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি মেরামত, রক্ষণাবেক্ষণ এবং গাছের ডালপালা কাটার কাজের জন্য সিলেট পাওয়ার ডিস্ট্রিবিউশন বিভাগের দুই শাখা বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে।

বিক্রয় ও বিতরণ বিভাগ–১-এর প্রকৌশলী মোহাম্মদ আরাফাত এবং বিভাগ–২-এর প্রকৌশলী আবদুর রাজ্জাক জানিয়েছেন, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৩৩/১১ কেভি আম্বরখানা উপকেন্দ্রের অধীনস্থ ১১ কেভি ফিডারের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় ইলেকট্রিক সাপ্লাই রোড, আম্বরখানা পয়েন্ট, রায়হুসেন গলি, মজুমদারী, সৈয়দমুগনী, লেচুবাগান, পীর মহল্লা, হাউজিং এস্টেট, জালালাবাদ আবাসিক এলাকা, দরগাহ গেইট, চন্দনটুলা, ঘূর্ণি আ/এ, দরগাহ মহল্লা, গৌর গোবিন্দ টিলা, চৌহাট্টা, জিন্দাবাজার, বন্দরবাজার, পুরানলেন, লালবাজার, জল্লারপাড়, স্টেডিয়াম মার্কেট, মিয়া ফাজিলচিস্ত, ফাজিলচিস্ত, পিটিআই, সুবিদবাজার, বনকলপাড়া, কলবাখানী, চাষনীপীরের মাজার রোড, গোয়াইপাড়া, শাহী ঈদগাহ, হাজারীবাগ, টিবি গেইট, উঁচা সড়ক, কাহের মিয়ার গলি, মক্তব গলি, কাজীটুলা, মীরবক্সটুলা, তাঁতিপাড়া ও আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না।

এ ছাড়া, শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বালুচর, সেনপাড়া ও শিবগঞ্জ ১১ কেভি ফিডারের আওতাধীন এলাকাগুলোতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এসব এলাকার মধ্যে রয়েছে শান্তিবাগ আবাসিক এলাকা, সোনার বাংলা আ/এ, নতুন বাজার, আল-ইসলাহ, আরামবাগ, বালুচর ছড়ারপাড়, ফোকাস, জোনাকী, কৃষি বিশ্ববিদ্যালয় এলাকা, আলুরতল, সেনপাড়া, শিবগঞ্জ, ভাটাটিকর, সাদিপুর, টিলাগড়, গোপালটিলা, এমসি কলেজ সংলগ্ন এলাকা, সবুজবাগ, বোরহানবাগ, হাতিমবাগ, লামাপাড়া, রাজপাড়া ও আশপাশের অঞ্চল।

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সহযোগিতা কামনা করা হয়েছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেট থেকে আরো

ফ্যাকড-ক্যাব সিলেট জোনের উদ্যোগে নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটিকে সংবর্ধনা প্রদান

ফ্যাকড-ক্যাব সিলেট জোনের উদ্যোগে নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটিকে সংবর্ধনা প্রদান

শাবি ছাত্রীকে অচেতন করে ধর্ষণ, ৫ জনের বিরুদ্ধে মামলা

শাবি ছাত্রীকে অচেতন করে ধর্ষণ, ৫ জনের বিরুদ্ধে মামলা

সিলেট-৫ আসনে ধানের শীষ চান যুক্তরাজ্য বিএনপি নেতা মামুন

সিলেট-৫ আসনে ধানের শীষ চান যুক্তরাজ্য বিএনপি নেতা মামুন

সিলেট নগরীতে যান চলাচলে নতুন নির্দেশনা

সিলেট নগরীতে যান চলাচলে নতুন নির্দেশনা

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন