সিলেট

খালেদা জিয়ার মৃত্যু: আজ আধাবেলা সিলেটের সকল মার্কেট বন্ধ

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৯ পিএম

খালেদা জিয়ার মৃত্যু: আজ আধাবেলা সিলেটের সকল মার্কেট বন্ধ

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়ে আজ সিলেট জেলার সব মার্কেট আধাবেলা বন্ধ থাকবে। সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার মহাসচিব ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন একজন খাঁটি দেশপ্রেমিক ও আপসহীন রাজনৈতিক নেত্রী। দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। তার প্রতি সম্মান জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, শোক পালনের অংশ হিসেবে বুধবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত সিলেটের সব মার্কেট বন্ধ থাকবে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেট থেকে আরো

হাসপাতালে ভর্তি সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী

হাসপাতালে ভর্তি সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী

সিলেট বিভাগে এক মাসে সড়কে প্রাণ হারিয়েছেন ৩৪ জন

সিলেট বিভাগে এক মাসে সড়কে প্রাণ হারিয়েছেন ৩৪ জন

সিলেট স্পোর্টস গ্রাউন্ড অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ

সিলেট স্পোর্টস গ্রাউন্ড অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ

ওসমানী বিমানবন্দর সম্প্রসারণে বাড়ল ৬১৭ কোটি টাকা ব্যয়

ওসমানী বিমানবন্দর সম্প্রসারণে বাড়ল ৬১৭ কোটি টাকা ব্যয়

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন