সিলেট

বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের মনোনয়ন বৈধ ঘোষণা

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০৪:২১ পিএম

বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের মনোনয়ন বৈধ ঘোষণা

সিলেট-১ আসন (সদর ও নগর) থেকে বিএনপির প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। রবিবার (৩ জানুয়ারি) সকালে সিলেটের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলম এ ঘোষণা দেন।

মনোনয়নপত্রে খন্দকার আব্দুল মুক্তাদির প্রস্তাবকারী ও সমর্থক হিসেবে সাংবাদিক, মুক্তিযোদ্ধা, চা-শ্রমিক, জুলাই আন্দোলনের যোদ্ধা এবং তরুণ প্রজন্মের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করেছেন।

তার দেওয়া হলফনামা অনুযায়ী, খন্দকার মুক্তাদিরের হাতে নগদ অর্থ রয়েছে ৬৪ লাখ ২৮ হাজার ১৪৭ টাকা এবং ব্যাংকে জমা রয়েছে ৪ লাখ ৫৮ হাজার ১৯৩ টাকা। নগদ ও ব্যাংক মিলিয়ে তার মোট অর্থের পরিমাণ ৬৮ লাখ ৮৬ হাজার ৩৪০ টাকা।

এছাড়া তার অস্থাবর সম্পত্তির বর্তমান বাজারমূল্য ১৫ কোটি ৭২ লাখ ৭ হাজার ৭৮৯ টাকা এবং স্থাবর সম্পত্তির মূল্য ১৮ কোটি ৬৩ লাখ ৫৬ হাজার ৯৪১ টাকা। সব মিলিয়ে তার মোট সম্পদের পরিমাণ ৩৪ কোটি ৩৫ লাখ ৬৪ হাজার ৭৩০ টাকা। অন্যদিকে ব্যাংকঋণসহ তার মোট দায় রয়েছে ৬ কোটি ৮৫ লাখ ৮ হাজার ৫১১ টাকা।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেট থেকে আরো

ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামে প্রবাসীদেরও অবদান রয়েছে: কয়েস লোদী

ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামে প্রবাসীদেরও অবদান রয়েছে: কয়েস লোদী

ভিক্ষুকের মৃত্যুর পর ঘরে মিললো বস্তাভর্তি টাকা, এলাকাজুড়ে চাঞ্চল্য

ভিক্ষুকের মৃত্যুর পর ঘরে মিললো বস্তাভর্তি টাকা, এলাকাজুড়ে চাঞ্চল্য

সিলেট বিভাগে এক লাখের বেশি পোস্টাল ভোটের নিবন্ধন

সিলেট বিভাগে এক লাখের বেশি পোস্টাল ভোটের নিবন্ধন

সিলেট বিভাগে ১১২৬ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

সিলেট বিভাগে ১১২৬ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন