সিলেট

ওসমানী বিমানবন্দরে ভিড় না করার আহ্বান মহানগর ও জেলা বিএনপির

Icon

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৩ পিএম

ওসমানী বিমানবন্দরে ভিড় না করার আহ্বান মহানগর ও জেলা বিএনপির

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) লন্ডন থেকে বিমানযোগে দেশে ফিরছেন। তাকে বহনকারী ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

এ উপলক্ষে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কোনো ধরনের সমাবেশ বা ভিড় না করতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছে দলীয় নেতৃত্ব।

সিলেট জেলা ও মহানগর বিএনপিসহ সিলেট বিভাগের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি দলীয় নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করার আহ্বান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেট থেকে আরো

বিশেষ অভিযানে দুই দিনে সিলেটে আটক ২২২ যানবাহন, মামলা প্রায় শত

বিশেষ অভিযানে দুই দিনে সিলেটে আটক ২২২ যানবাহন, মামলা প্রায় শত

কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের মরদেহ দেশে আসছে মঙ্গলবার, শেষকৃত্য হবিগঞ্জে

কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের মরদেহ দেশে আসছে মঙ্গলবার, শেষকৃত্য হবিগঞ্জে

ছাত্রদল নেতা লিটনের মৃত্যুদণ্ডের রায় স্থগিত ও মুক্তির দাবিতে জাফলংয়ে বিক্ষোভ

ছাত্রদল নেতা লিটনের মৃত্যুদণ্ডের রায় স্থগিত ও মুক্তির দাবিতে জাফলংয়ে বিক্ষোভ

রমজান উপলক্ষে বাজার নিয়ন্ত্রণে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে: বাণিজ্যমন্ত্রী

রমজান উপলক্ষে বাজার নিয়ন্ত্রণে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে: বাণিজ্যমন্ত্রী

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন