প্রকাশ: ১৪ অগাস্ট ২০২৫, ১১:২১ এএম

জৈন্তাপুরে ইসলামী ছাত্র মজলিসের
কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস জৈন্তাপুর উপজেলা শাখার উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৫ গত ১৩ আগস্ট বুধবার অনুষ্ঠিত হয়েছে।
শাখা সভাপতি হুসাইন আহমদ জুবায়েরের সভাপতিত্বে ও বায়তুলমাল সম্পাদক হাম্মাদ মামনুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শেখ হুসাইন আহমদ, খেলাফত মজলিস সিলেট জেলার ছাত্র ও কৃষি সম্পাদক মুজিবুর রহমান, ইসলামী ছাত্র মজলিস সিলেট পূর্বজেলা শাখার সভাপতি সালমান আহমদ,কবি মীম সুফিয়ান, সার্ক ইন্টারন্যাশনাল কলেজ বাংলাদেশের অধ্যক্ষ মহিউদ্দিন ফারুক এবং অনলাইন এক্টিভিস্ট রাসেল মাহফুজ।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সালমান আহমদ, শাহিন আহমদ, মিজান, নাহিদ, আহমেদ তাহমিদ, নাইম, আশরাফ প্রমুখ।
বক্তারা কৃতী শিক্ষার্থীদের সফলতা ও ভবিষ্যৎ গঠনে ইসলামী আদর্শে শিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের নৈতিক ও চারিত্রিক উৎকর্ষে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























