সিলেট

মৌলভীবাজার সরকারি কলেজে নারী নির্যাতন, নিপীড়ন, খুন-ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভ

Icon

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ০৩:৫৫ পিএম

মৌলভীবাজার সরকারি কলেজে নারী নির্যাতন, নিপীড়ন, খুন-ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভ

মৌলভীবাজার সরকারি কলেজে সোমবার নারী নির্যাতন, নিপীড়ন, খুন ও ধর্ষণের বিরুদ্ধে “নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীরা” ব্যানারে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বক্তারা তাদের বক্তব্যে বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও বর্তমানে তাদেরকেই আবারো হেনস্তা ও নিপীড়নের শিকার হতে হচ্ছে। তারা উল্লেখ করেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে এসব ঘটনা একের পর এক ঘটেই চলেছে।

বক্তারা আরও বলেন, নুসরাত, তনু, মুনিয়ার মতো ধর্ষণের ঘটনা ঘটলেও বিচার প্রক্রিয়া তেমন কার্যকর হয়নি। তারা উদ্বেগ প্রকাশ করে জানান, ২০২৪ সালে নারী ও শিশু নির্যাতনের অভিযোগে ১৭ হাজার ৫৭১টি মামলা হয়েছে, যা ২০২৩ সালের তুলনায় অনেক বেশি। এতে স্পষ্ট যে, আইন-শৃঙ্খলা ফেরানোর জন্য সরকারের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

এছাড়াও, সমাবেশে বক্তারা অবিলম্বে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন এবং নারী নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে শক্তহাতে বিচার কার্য পরিচালনা এবং নারী বিদ্বেষী বক্তব্যের বিরুদ্ধে আইনি ও সামাজিক প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

সমাবেশে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের পদার্থ বিজ্ঞানের সাবেক শিক্ষার্থী মাহমুদ আহমেদ, হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র ফারাবী আহমেদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রাজিব সূত্রধর, ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী জ্যোতিষ মোহন্ত, নাজমা বেগম, শাকিলা আক্তার, শ্রীমঙ্গল সরকারি কলেজের নাফিসা আক্তার। তাদের সাথে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন অভিভাবক খসরু চৌধুরী এবং নাট্যকর্মী শাহীন ইকবাল।

এছাড়া, সমাবেশের আগে ও পরে ক্যাম্পাসে একটি মিছিল অনুষ্ঠিত হয়, যেখানে প্রতিবাদকারীরা বিভিন্ন স্লোগান দেয়।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেট থেকে আরো

ভূমিকম্পে কাঁপলো সিলেট, ক্ষয়ক্ষতির খবর নেই

ভূমিকম্পে কাঁপলো সিলেট, ক্ষয়ক্ষতির খবর নেই

শবে বরাতের রাতে শাহজালাল মাজারে মুসল্লিদের ঢল

শবে বরাতের রাতে শাহজালাল মাজারে মুসল্লিদের ঢল

সিলেট হবে এনসিপির অন্যতম শক্ত ঘাঁটি: নাহিদ ইসলাম

সিলেট হবে এনসিপির অন্যতম শক্ত ঘাঁটি: নাহিদ ইসলাম

সিলেটে উদ্ধার হওয়া চোরাই ফোন মালিকদের ফেরত দিতে চায় পুলিশ

সিলেটে উদ্ধার হওয়া চোরাই ফোন মালিকদের ফেরত দিতে চায় পুলিশ

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন