সিলেট

পুলিশের সহায়তায় প্রবাসীর অর্থ ফেরত

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০৫:০৫ পিএম

পুলিশের সহায়তায় প্রবাসীর অর্থ ফেরত

সিলেট নগরীতে পুলিশের সহায়তায় সৌদি প্রবাসী এক ব্যক্তি তার তিন লাখ টাকা ফেরত পেয়েছেন।

চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বাসিন্দা বিশ্বজিৎ নামের ওই প্রবাসী স্ত্রীকে গহনা উপহার দিতে সিলেটের জিন্দাবাজারের ‘দ্য নিউ হেভেনস জুয়েলার্স’ থেকে গহনা কেনার জন্য প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা দেন। তবে গহনা পছন্দ না হওয়ায় তিনি সেটি না নিয়ে টাকা ফেরতের অনুরোধ করেন।

প্রতিষ্ঠানের মালিক প্রদীপ বাবু টাকা ফেরত দিতে দীর্ঘসূত্রতা শুরু করলে প্রবাসী বিশ্বজিৎ পুলিশের সহায়তা চান।

এ ঘটনায় সিলেট মহানগর পুলিশ কমিশনারের নির্দেশে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) শেখ মো. মিজানুর রহমান বিষয়টি গুরুত্বসহকারে দেখেন এবং জুয়েলারি মালিকের সঙ্গে আলোচনা করেন।

আলোচনার ভিত্তিতে গতকাল সোমবার (২৩ জুন) মালিক ২ লাখ টাকা পরিশোধ করেন এবং বাকি ১ লাখ টাকা আগামী ১০ জুলাইয়ের মধ্যে পরিশোধের আশ্বাস দেন।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রবাসী বিশ্বজিৎ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেট থেকে আরো

শীতের সবজির কমছে না দাম

শীতের সবজির কমছে না দাম

সিলেটে রিকশা ও সিএনজির ভাড়া নৈরাজ্য নিয়ন্ত্রণে নামছে পুলিশ

সিলেটে রিকশা ও সিএনজির ভাড়া নৈরাজ্য নিয়ন্ত্রণে নামছে পুলিশ

অ্যাপের মাধ্যমে সিলেট নগরবাসীর কাছে পৌঁছাবে পুলিশি সেবা

অ্যাপের মাধ্যমে সিলেট নগরবাসীর কাছে পৌঁছাবে পুলিশি সেবা

সিসিকের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন কাইয়ুম চৌধুরী

সিসিকের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন কাইয়ুম চৌধুরী

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন