সিলেট

তথ্য সন্ত্রাসীদের ষড়যন্ত্রের শিকার গোয়াইনঘাটের সাংবাদিক মনজুর আহমদ

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৫, ০৬:৪৯ পিএম

তথ্য সন্ত্রাসীদের ষড়যন্ত্রের শিকার গোয়াইনঘাটের সাংবাদিক মনজুর আহমদ

গোয়াইনঘাটের খ্যাতনামা সাংবাদিক ও সমাজসেবক মনজুর আহমদ সাম্প্রতিক সময়ে একটি কুচক্রী মহলের অপপ্রচারের শিকার হয়েছেন। ভুয়া ফেসবুক আইডির মাধ্যমে পরিকল্পিতভাবে তাঁর বিরুদ্ধে একের পর এক মিথ্যা ও ভিত্তিহীন গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে, যার ফলে তাঁর সামাজিক মর্যাদা ও পেশাগত সুনাম চরমভাবে ক্ষুণ্ণ হচ্ছে।

দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় নিষ্ঠার সঙ্গে যুক্ত থাকা মনজুর আহমদ বর্তমানে দৈনিক আমার দেশ এবং দৈনিক সিলেটের ডাক-এর গোয়াইনঘাট প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজে প্রদর্শক এবং বাংলাদেশ কম্পিউটার শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি তিনি ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন। এছাড়া তিনি স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান ‘স্কর্লাস একাডেমি’র পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এ ঘটনায় গোয়াইনঘাট প্রেসক্লাব এবং রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “এই অপপ্রচার শুধু মনজুর আহমদের ব্যক্তিগত ক্ষতি নয়, এটি গোয়াইনঘাটের সাংবাদিকতা, শিক্ষা এবং সামাজিক অগ্রগতির বিরুদ্ধেও একটি গভীর ষড়যন্ত্র।” তারা আরও বলেন, “তথ্য সন্ত্রাসীদের এই হীন অপচেষ্টা কোনভাবেই মেনে নেওয়া হবে না।”

প্রেসক্লাব নেতৃবৃন্দ তথ্য সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। তারা জানান, সকল সাংবাদিক ঐক্যবদ্ধভাবে এই অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং শিগগিরই কর্মসূচি ঘোষণা করা হবে।

সচেতন নাগরিক সমাজও এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেট থেকে আরো

রফিনগর ইউনিয়নে জননেতা নাছির চৌধুরীর উঠান বৈঠক

রফিনগর ইউনিয়নে জননেতা নাছির চৌধুরীর উঠান বৈঠক

সিএনজি স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে বাসসহ ১১ যান পুড়ে ছাই

সিএনজি স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে বাসসহ ১১ যান পুড়ে ছাই

হাসপাতালে ভর্তি সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী

হাসপাতালে ভর্তি সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী

সিলেট অনলাইন প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও ‘গৌরবময় জুলাই’ স্মারকের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

সিলেট অনলাইন প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও ‘গৌরবময় জুলাই’ স্মারকের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন