প্রকাশ: ৫ জুন ২০২৫, ০৫:০৯ পিএম

সারা দেশের মতো সিলেটেও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। এবছর সিলেট বিভাগে মোট ২ হাজার ৯৪১টি স্থানে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে।
মহানগরীতে ৩৯০টি জামায়াত
সিলেট মহানগর এলাকায় এবার ঈদুল আজহার জামায়াত অনুষ্ঠিত হবে ৩৯০টি স্থানে। এরমধ্যে ১৪২টি খোলা মাঠ ও ঈদগাহে এবং ২৪৮টি মসজিদে জামায়াত অনুষ্ঠিত হবে।
সিলেটের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে সকাল ৮টায়। বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুশতাক আহমদ খান ঈদের তাৎপর্য নিয়ে বয়ান করবেন এবং ইমামতি করবেন মুফতি জুনায়েদ আহমদ।
বিশেষ জামায়াতসমূহ:
দরগাহ জামে মসজিদ: সকাল ৭:৩০টা
কালেক্টরেট জামে মসজিদ (বন্দরবাজার): সকাল ৫:৪৫টা
কুদরত উল্লাহ জামে মসজিদ (বন্দরবাজার):
প্রথম জামায়াত: সকাল ৭টা
দ্বিতীয় জামায়াত: সকাল ৮টা
তৃতীয় জামায়াত: সকাল ৯টা
ইমামতি করবেন যথাক্রমে শায়খ সাঈদ বিন নুরুজ্জামান, মাওলানা মিফতাহ উদ্দিন আহমদ ও হাফিজ হোসাইন আহমদ।
সরকারি আলিয়া মাদরাসা মাঠ: সকাল ৭:৩০টা, আয়োজনে আনজুমানে খেদমতে কুরআন।
ইমামতি করবেন: অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী
মহিলা ও শিশুদের জন্য আলাদা প্যান্ডেলের ব্যবস্থা রয়েছে।
পাঠানটুলা নবাবী ঈদগাহ: সকাল ৮টা
সিলেট জেলার জামায়াত সংখ্যা:
সিলেট জেলার ১১টি উপজেলায় মোট ২ হাজার ৫৫১টি ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। এরমধ্যে ২ হাজার ২৭৪টি মসজিদে এবং ২৭৭টি ঈদগাহে জামায়াত হবে।
উপজেলা ভিত্তিক কিছু জামায়াত সংখ্যা:
বিশ্বনাথ: ২৯৫
ওসমানীনগর: ২২৭
বালাগঞ্জ: ১৫২
গোলাপগঞ্জ: ৩১৬
ফেঞ্চুগঞ্জ: ১৩৮
বিয়ানীবাজার: ২১৮
জকিগঞ্জ: ৩৮৫
কানাইঘাট: ২৬৯
জৈন্তাপুর: ১৩৭
গোয়াইনঘাট: ২৫০
কোম্পানীগঞ্জ: ১৬৪
নিরাপত্তা ব্যবস্থা জোরদার
ঈদুল আজহাকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে সিলেট নগরীসহ জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে। শাহী ঈদগাহে থাকবে সাত স্তরের নিরাপত্তা। থাকবে পুলিশ চেকপোস্ট, মোবাইল টিম, সাদা পোশাকে গোয়েন্দা, ড্রোন ও রুফটপ পর্যবেক্ষণ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং সিসিটিভি নজরদারি।
র্যাব-৯ সিলেট, ব্রাহ্মণবাড়িয়া ও শায়েস্তাগঞ্জে স্থাপন করেছে সাপোর্ট সেন্টার, যেখানে যাত্রী সহায়তা, পশুর হাটে নিরাপত্তা, জরুরি চিকিৎসা ও যানবাহন মেরামতের ব্যবস্থাও রাখা হয়েছে। পাশাপাশি র্যাবের সাইবার মনিটরিং সেল ও কুইক রেসপন্স টিম সক্রিয় রয়েছে।
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























