সিলেট

সিলেটে ঈদের জামাতের সময়সূচি ও স্থান

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ৪ জুন ২০২৫, ০৩:৪৯ পিএম

সিলেটে ঈদের জামাতের সময়সূচি ও স্থান

সিলেটে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত আগামী ঈদ সকালে নগরীর ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। মাঠ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কামরান আহমদ কামাল জানান, জামাত উপলক্ষে ঈদগাহ মাঠ প্রস্তুতের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

প্রধান জামাতে খুতবা পেশ করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোশতাক আহমদ খান, আর ইমামতি করবেন একই মসজিদের ইমাম মাওলানা কামাল উদ্দিন আহমদ

এছাড়া নগরীর কুদরত উল্লাহ জামে মসজিদে ঈদের তিনটি জামাত আয়োজন করা হয়েছে। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মুকতাবিস উন নূর জানান,

  • প্রথম জামাত: সকাল ৭:৩০টায় (ইমাম: সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী)

  • দ্বিতীয় জামাত: সকাল ৮:৩০টায় (ইমাম: মাওলানা মিফতাহ উদ্দিন আহমদ)

  • তৃতীয় জামাত: সকাল ৯:৩০টায় (ইমাম: মাওলানা হোসাইন আহমদ)

সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সকাল ৮টায় ঈদের জামাতের আয়োজন করেছে আনজুমানে খেদমতে কুরআন। সংগঠনের সভাপতি মাওলানা সৈয়দ মুহাম্মদ একরামুল হক ও সাধারণ সম্পাদক মাওলানা মিফতাহ উদ্দীন আহমদ জানান, জামাতে ইমামতি করবেন মাওলানা লুৎফুর রহমান হুমায়দী। সেখানে নারী ও শিশুদের জন্য আলাদা প্যান্ডেলের ব্যবস্থা থাকবে।

এছাড়া পাঠানটুলা নবাবী ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়, জানিয়েছে মাঠ কর্তৃপক্ষ।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেট থেকে আরো

সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে “পারায়ন” প্রকল্পের অবহিতকরণ সভা

সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে “পারায়ন” প্রকল্পের অবহিতকরণ সভা

১ জুলাই থেকে পুনরায় চালু হচ্ছে সিলেট–ম্যানচেস্টার রুট

১ জুলাই থেকে পুনরায় চালু হচ্ছে সিলেট–ম্যানচেস্টার রুট

সিলেট বিভাগের আরও ৪ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত

সিলেট বিভাগের আরও ৪ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত

সিসিকের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন কাইয়ুম চৌধুরী

সিসিকের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন কাইয়ুম চৌধুরী

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন