সিলেট

কুশিয়ারার ডাইক ভেঙে জকিগঞ্জের বেশ কিছু এলাকা প্লাবিত

Icon

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ২ জুন ২০২৫, ০৫:০৮ পিএম

কুশিয়ারার ডাইক ভেঙে জকিগঞ্জের বেশ কিছু এলাকা প্লাবিত

কয়েকদিনের অবিরাম ভারি বৃষ্টিপাত ও ভারতের আসাম থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কুশিয়ারার তিনটি স্থানে ডাইক ভেঙে গেছে। এতে জকিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।

রোববার রাত আড়াইটার দিকে জকিগঞ্জ সদর ইউনিয়নের রারাই গ্রামে প্রথমবার পানি প্রবেশ শুরু করে। সোমবার ভোররাতে বাখরশাল ও সকালে খলাছড়া ইউনিয়নের লোহারমহল গ্রামে ডাইক ভেঙে পানি প্রবেশ বৃদ্ধি পায়। এছাড়া জকিগঞ্জ পৌর এলাকায় কেছরী গ্রামের পাশেও পানি ঢুকছে।

স্থানীয়রা বালু ও মাটি ভর্তি বস্তা ফেলে ডাইক রক্ষায় তৎপর রয়েছেন। প্রশাসন বন্যা মোকাবেলায় কন্ট্রোল রুম চালু করে আশ্রয়কেন্দ্র খোলার প্রস্তুতি নিচ্ছে। ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ এলাকাবাসী নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া শুরু হয়েছে।

তবে স্থানীয়রা অভিযোগ করেছেন, পানি উন্নয়ন বোর্ডের যথাযথ তৎপরতা না থাকায় বারবার বন্যা হচ্ছে। তারা ডাইক মেরামতের জন্য প্রয়োজনীয় সামগ্রী দাবি করেছেন।

জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান জানিয়েছেন, প্রশাসন পরিস্থিতি মনিটরিং করছে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেট থেকে আরো

শাবি ক্যাম্পাসে চালু হলো বৈদ্যুতিক শাটল গাড়ি

শাবি ক্যাম্পাসে চালু হলো বৈদ্যুতিক শাটল গাড়ি

ওসমানী বিমানবন্দরের রানওয়ে এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ওসমানী বিমানবন্দরের রানওয়ে এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

৫ মিনিটের ব্যবধানে দেশে দুইবার ভূমিকম্প, কেন্দ্র সিলেটের বিয়ানিবাজার

৫ মিনিটের ব্যবধানে দেশে দুইবার ভূমিকম্প, কেন্দ্র সিলেটের বিয়ানিবাজার

বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া

বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন