প্রকাশ: ২ জুন ২০২৫, ০৪:৫৫ পিএম

জ্যৈষ্ঠ মাসে দেশের বিভিন্ন অঞ্চলে বর্ষার মতো বৃষ্টি হচ্ছে। গরমের তীব্রতা কিছুটা কমলেও আবহাওয়া এখনও ভ্যাপসা রয়েছে। এই পরিস্থিতিতে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন জায়গায় ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সন্ধ্যার মধ্যে সিলেট, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, সোমবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপরের ৬ জেলার নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আগামী পাঁচ দিনের আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী,
সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দেশের বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি এবং কখনো কখনো ভারি বৃষ্টি হতে পারে।
ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে মাঝারি ধরনের ভারি বৃষ্টির সম্ভাবনা বেশি।
দিনের তাপমাত্রা সামান্য ওঠানামা করবে, তবে সামগ্রিকভাবে তাপমাত্রা একটু বাড়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জনসাধারণকে সতর্ক থাকতে এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত থাকতে পরামর্শ দিয়েছে।
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com























