প্রকাশ: ১ জুন ২০২৫, ০৫:৫৩ পিএম

সিলেট রেঞ্জের আওতাধীন সব জেলার থানায় আজ রোববার (১ জুন) থেকে পূর্ণাঙ্গ অনলাইন জিডি (সাধারণ ডায়েরি) সেবা চালু হয়েছে। এখন থেকে থানায় না গিয়েই বাসা থেকেই যেকোনো ধরনের সাধারণ ডায়েরি করা যাবে।
এর আগে শুধু হারানো বা পাওয়া সংক্রান্ত জিডি অনলাইনে করা যেত। তবে এবার পুরোপুরি ডিজিটাল সেবার আওতায় এসেছে জিডির পুরো প্রক্রিয়া।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) ইনামুল হক সাগর গণমাধ্যমকে জানান, প্রধান উপদেষ্টার নির্দেশনায় সেবাটি চালু করা হয়েছে, যা পুলিশের জনবান্ধব উদ্যোগের অংশ। তিনি জানান, ধাপে ধাপে দেশের অন্যান্য রেঞ্জ ও মেট্রোপলিটন এলাকাতেও এই সেবা চালু করা হবে।
অনলাইন জিডি করতে ‘Online GD’ অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে রেজিস্ট্রেশন করতে হবে। জিডি করতে গিয়ে কারও সমস্যা হলে ২৪ ঘণ্টা চালু থাকা হটলাইন নম্বর ০১৩২০০০১৪২৮-এ যোগাযোগ করতে বলা হয়েছে।
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























