সিলেট

ট্রাক্টর উল্টে যুবকের মৃত্যু

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৫, ০৪:৩৬ পিএম

ট্রাক্টর উল্টে যুবকের মৃত্যু

ট্রাক্টর উল্টে যুবকের মৃত্যু

সিলেটের গোয়াইনঘাটে জমি চাষ করতে গিয়ে নিজের চালানো ট্রাক্টর উল্টে আব্দুল মালিক (৩৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১০ মে) বেলা আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে উপজেলার সদর ইউনিয়নের তিতারাই এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মালিক উপজেলার ৪ নম্বর লেঙ্গুড়া ইউনিয়নের গুরুকচি (দারিখাই) গ্রামের রফিক উদ্দীনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে নিজস্ব ট্রাক্টর নিয়ে জমি হাল চাষে নামেন আব্দুল মালিক। দুপুরে জমির মধ্যে ট্রাক্টর ঘোরাতে গিয়ে ভারসাম্য হারিয়ে সেটি উল্টে যায় এবং নিচে চাপা পড়ে যান তিনি। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “চাষের সময় ট্রাক্টর উল্টে চাপা পড়ে যুবক নিহত হয়েছেন। সুরতহাল রিপোর্ট তৈরি করে পরিবারের অনুরোধে এবং কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানিয়েছেন, আব্দুল মালিক একজন পরিশ্রমী কৃষক ছিলেন।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেট থেকে আরো

দেশে নিরাপত্তাহীনতা দিন দিন বাড়ছে: ডা. তাসনিম জারা

দেশে নিরাপত্তাহীনতা দিন দিন বাড়ছে: ডা. তাসনিম জারা

৭ ফেব্রুয়ারি সিলেট আসছেন ডা. শফিকুর রহমান

৭ ফেব্রুয়ারি সিলেট আসছেন ডা. শফিকুর রহমান

জাফলংয়ে অবৈধ পাথর-বালু উত্তোলন বন্ধে চা-বাগান রক্ষার দাবিতে মানববন্ধন

জাফলংয়ে অবৈধ পাথর-বালু উত্তোলন বন্ধে চা-বাগান রক্ষার দাবিতে মানববন্ধন

সিলেট বিভাগে করোনায় আক্রান্ত ৭, ডেঙ্গু শনাক্ত ২৪

সিলেট বিভাগে করোনায় আক্রান্ত ৭, ডেঙ্গু শনাক্ত ২৪

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন