রংপুর

ইউএনও হিসেবে নিয়োগ পেলেন লাক্স সুন্দরী

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৯ পিএম

ইউএনও হিসেবে নিয়োগ পেলেন লাক্স সুন্দরী

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন করা হয়েছে লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় সেরা দশে থাকা তানজিমা আঞ্জুম সোহানিয়াকে। এর আগে তিনি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপপরিচালক (সিনিয়র সহকারী সচিব) হিসেবে সমন্বয় ও সংসদ বিভাগে দায়িত্ব পালন করছিলেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় গত সোমবার (১ ডিসেম্বর) এক প্রজ্ঞাপনে তাকে কিশোরগঞ্জ উপজেলায় ইউএনও হিসেবে বদলি করে। তবে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) তার যোগদানের কথা থাকলেও তিনি এখনও দায়িত্ব নেননি বলে জানিয়েছেন কিশোরগঞ্জ উপজেলার উপপ্রশাসনিক কর্মকর্তা মুকুল ইসলাম।

জানা যায়, তানজিমা আঞ্জুম সোহানিয়া ২০১০ সালে চ্যানেল আই লাক্স সুপার স্টার প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা দশে জায়গা করে নেন। পাশাপাশি ‘ক্লোজআপ মিস বিউটিফুল স্মাইল’ পুরস্কারও পেয়েছিলেন। শোবিজ অঙ্গনে নাটক ও বিজ্ঞাপনে কাজ করেও তিনি পরিচিতি লাভ করেন।

শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অধ্যয়ন করেন সোহানিয়া। পরবর্তীতে ৩৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে ২০১৯ সালের ২০ মার্চ সুপারিশপ্রাপ্ত হন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নীলফামারীর ছয়টি উপজেলার মধ্যে কিশোরগঞ্জ উপজেলায় ইউএনও হিসেবে তার যোগদানের আদেশ দেওয়া হয়েছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রংপুর থেকে আরো

জুমার নামাজের পর হবে মারামারি, মাইকিং করে ঘোষণা বড় ভাইয়ের

জুমার নামাজের পর হবে মারামারি, মাইকিং করে ঘোষণা বড় ভাইয়ের

রাতে শিশুপার্কে জমে ওঠে মাদকসেবীদের আড্ডা

রাতে শিশুপার্কে জমে ওঠে মাদকসেবীদের আড্ডা

সাবান-স্নো নিয়ে বিয়েবাড়িতে উত্তেজনা

সাবান-স্নো নিয়ে বিয়েবাড়িতে উত্তেজনা

স্কুলের মাঠে গরুর হাট, টিফিনের পর ছুটি

স্কুলের মাঠে গরুর হাট, টিফিনের পর ছুটি

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন