রংপুর

মাজারে খিচুড়ি বিতরণ নিয়ে সংঘর্ষে নিহত হোমিও চিকিৎসক

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৪:১৬ পিএম

মাজারে খিচুড়ি বিতরণ নিয়ে সংঘর্ষে নিহত হোমিও চিকিৎসক

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় একটি মাজারে খিচুড়ি রান্না ও বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষে আহমাদ উদ্দিন (৫৫) নামের এক হোমিওপ্যাথিক চিকিৎসক নিহত হয়েছেন। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নয়ন সুখ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আহমাদ উদ্দিন নয়ন সুখ গ্রামের মৃত আফিল মুন্সীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে হোমিওপ্যাথিক চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে নয়ন সুখ গ্রামসংলগ্ন একটি মাজারে খিচুড়ি রান্না ও বিতরণকে কেন্দ্র করে প্রথমে স্থানীয়দের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এ সময় পার্শ্ববর্তী সদর উপজেলার বারোবলদিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ রেনু মিয়া (২৫) ও আহমাদ উদ্দিনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়।

এর জেরে বৃহস্পতিবার সকালে পুনরায় দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রেনু মিয়া সজোরে ধাক্কা দিলে আহমাদ উদ্দিন মাটিতে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিয়ে মামলা দায়ের করা হবে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রংপুর থেকে আরো

ইউএনও হিসেবে নিয়োগ পেলেন লাক্স সুন্দরী

ইউএনও হিসেবে নিয়োগ পেলেন লাক্স সুন্দরী

স্ত্রী ও প্রেমিকের হাতে স্বামী খুন, রহস্য ফাঁস করল কন্যাসন্তান

স্ত্রী ও প্রেমিকের হাতে স্বামী খুন, রহস্য ফাঁস করল কন্যাসন্তান

পরীক্ষা ছাড়াই রিপোর্ট, পুরুষও যখন ‘গর্ভবতী’

পরীক্ষা ছাড়াই রিপোর্ট, পুরুষও যখন ‘গর্ভবতী’

সাপ ধরতে গিয়ে সাপুড়ের মৃত্যু

সাপ ধরতে গিয়ে সাপুড়ের মৃত্যু

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন