রাজশাহী

শাহজাদপুরে এক রাতে ১৬টি কবর থেকে কঙ্কাল চুরি

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ০৩:৫৬ পিএম

শাহজাদপুরে এক রাতে ১৬টি কবর থেকে কঙ্কাল চুরি

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কুঠি সাতবাড়িয়া কবরস্থান থেকে এক রাতেই ১৬টি কবরের কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২০ অক্টোবর) গভীর রাতে দুর্বৃত্তরা এ চাঞ্চল্যকর ঘটনা ঘটায়। চুরি শেষে ঘটনাস্থলে পড়ে থাকে কবর খোঁড়ার যন্ত্র, ট্রাউজার ও গেঞ্জির মতো কিছু সরঞ্জাম।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে বুধবার (২২ অক্টোবর) সরেজমিনে কবরস্থানে ভিড় করেন উৎসুক স্থানীয়রা। কবর খোঁড়া অবস্থায় দেখে ক্ষোভে ফেটে পড়েন স্বজন ও এলাকাবাসী।

স্থানীয় মসজিদের মুসল্লিরা জানান, মঙ্গলবার ফজরের নামাজের পর কবরস্থানে গিয়ে তারা বেশ কিছু কবরের মাটি আলগা অবস্থায় দেখতে পান। পরে কাছ থেকে দেখলে নিশ্চিত হন, কবরগুলো থেকে কঙ্কাল সরিয়ে নেওয়া হয়েছে।

কবরস্থান পরিচালনা কমিটির সদস্যরা জানিয়েছেন, এসব কবর ১ থেকে দেড় বছর আগে দেওয়া হয়েছিল। চুরি হওয়া কঙ্কালগুলো মূলত মাথা থেকে কোমর পর্যন্ত অংশের ছিল। পরে স্থানীয়রা মিলে খোঁড়া কবরগুলো পুনরায় মাটি দিয়ে ঢেকে দেন।

স্থানীয় স্কুলশিক্ষক সানোয়ার হোসেন বলেন, “এ ধরনের ঘটনা খুবই ভয়ংকর ও অশ্রদ্ধাজনক। মানুষ মরে গিয়েও শান্তি পাচ্ছে না।”

এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছলাম আলী বলেন, এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজশাহী থেকে আরো

৩৬টি বিয়ের পর ধরা খেলেন ‘সেনা সদস্য’ পরিচয়ে প্রতারক সদরুল

৩৬টি বিয়ের পর ধরা খেলেন ‘সেনা সদস্য’ পরিচয়ে প্রতারক সদরুল

ভিক্ষুকের ঘরে দুই বস্তা টাকা! গণনায় ব্যস্ত পুরোএলাকা

ভিক্ষুকের ঘরে দুই বস্তা টাকা! গণনায় ব্যস্ত পুরোএলাকা

‘হাতে সময় নেই, টাকা না দিলে মরতে হবে’ — নওগাঁয় যুবককে হুমকির চিঠি

‘হাতে সময় নেই, টাকা না দিলে মরতে হবে’ — নওগাঁয় যুবককে হুমকির চিঠি

রুয়েটে ক্লাস চলাকালীন সিলিং ফ্যান পড়ে আহত শিক্ষার্থী, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

রুয়েটে ক্লাস চলাকালীন সিলিং ফ্যান পড়ে আহত শিক্ষার্থী, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন