রাজশাহী

ঘাতক ট্রাক কেড়ে নিল ভ্যানচালকের প্রাণ

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ০৭:১৭ পিএম

ঘাতক ট্রাক কেড়ে নিল ভ্যানচালকের প্রাণ

ঘাতক ট্রাক কেড়ে নিল ভ্যানচালকের প্রাণ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সোঁনাকুল এলাকায় একটি ট্রাকের নিচে চাপা পড়ে সিরাজুল ইসলাম (৪৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ জুলাই) দুপুরের দিকে পাঁচবিবি- কামদিয়া সড়কের কুসুম্বা ইউনিয়নের সোনাকুল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সিরাজুল ইসলাম মোহাম্মদপুর ইউনিয়নের কামারগ্রামের বিষা মন্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে নিহত সিরাজুল ইসলাম বাড়ী থেকে ভ্যান নিয়ে বের হোন। দুপুরের শালাইপুর বাজার থেকে নিজ বাড়ীতে ফিরছিলেন। পথেই কামদিয়া-পাঁচবিবি সড়কের সোনাকুল নামকস্থানে পৌঁছালে কামদিয়া থেকে পাঁচবিবিগামী একটি ট্রাক ভ্যানচালককে ধাক্কা দেয়। এসময় ট্রাকের নিচে চাপা পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মইনুল ইসলাম জানান, “ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠিয়েছি। ঘাতক ট্রাক শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজশাহী থেকে আরো

গায়ে হলুদের রাতেই কনের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

গায়ে হলুদের রাতেই কনের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

রাজশাহীতে নেশার টাকার জন্য ভাতিজার হাতে ফুফু খুন

রাজশাহীতে নেশার টাকার জন্য ভাতিজার হাতে ফুফু খুন

শাহজাদপুরে এক রাতে ১৬টি কবর থেকে কঙ্কাল চুরি

শাহজাদপুরে এক রাতে ১৬টি কবর থেকে কঙ্কাল চুরি

রুয়েটে ক্লাস চলাকালীন সিলিং ফ্যান পড়ে আহত শিক্ষার্থী, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

রুয়েটে ক্লাস চলাকালীন সিলিং ফ্যান পড়ে আহত শিক্ষার্থী, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন