খুলনা

বিয়ের দাওয়াত না দেওয়ায় ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ০৪:৫৯ পিএম

বিয়ের দাওয়াত না দেওয়ায় ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

ঝিনাইদহের সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের বাকড়ি গ্রামে বিয়ের অনুষ্ঠানে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (২২ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার রফিকুল ইসলামের মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল। প্রতিবেশী শাহিন উদ্দিনকে দাওয়াত না দেওয়ায় রাতেই দু’পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জের ধরে শনিবার সকালে শাহিন লোকজন নিয়ে রফিকুলের বাড়িতে হামলা চালায়। এতে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এলাকায় উত্তেজনা রোধে পুলিশ মোতায়েন রয়েছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খুলনা থেকে আরো

৭ ফুট লম্বা ষাড়ের দাম ৬ লাখ টাকা

৭ ফুট লম্বা ষাড়ের দাম ৬ লাখ টাকা

লিশের ফায়ারিং অনুশীলনের গুলি লাগায় মোটরসাইকেল আরোহী আহত

লিশের ফায়ারিং অনুশীলনের গুলি লাগায় মোটরসাইকেল আরোহী আহত

দুই স্ত্রীর বিবাদে প্রাণ গেল যুবদল নেতার, কচুয়ায় হামলায় নিহত মিন্টু

দুই স্ত্রীর বিবাদে প্রাণ গেল যুবদল নেতার, কচুয়ায় হামলায় নিহত মিন্টু

পেঁয়াজ রোপণে শ্রমিক সংকট, মাঠে নেমেছে শিক্ষার্থীরা

পেঁয়াজ রোপণে শ্রমিক সংকট, মাঠে নেমেছে শিক্ষার্থীরা

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন