চট্টগ্রাম

গোপনে কারাগার থেকে স্ত্রীসহ সন্ত্রাসীকে সরানো হয়েছে

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০৫:০৮ পিএম

গোপনে কারাগার থেকে স্ত্রীসহ সন্ত্রাসীকে সরানো হয়েছে

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ‘ছোট সাজ্জাদ’ ও তার স্ত্রী তামান্না শারমীনকে গোপনে সরিয়ে নেওয়া হয়েছে। কয়েক দিন আগে স্থানান্তর সম্পন্ন হলেও সোমবার (২৪ নভেম্বর) রাতে বিষয়টি প্রকাশ্যে আসে। কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ দুজনকে অন্য কারাগারে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, কড়া নিরাপত্তার মধ্যে সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে পাঠানো হয়েছে রাজশাহী কারাগারে এবং তার স্ত্রী তামান্না শারমীনকে স্থানান্তর করা হয়েছে ফেনী কারাগারে। এক ডজন মামলার আসামি সাজ্জাদকে চলতি বছরের ১৫ মার্চ ঢাকার বসুন্ধরা সিটি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে থাকাকালীনও ডাবল মার্ডারসহ একাধিক হত্যাকাণ্ডে তার নাম উঠে আসে।

স্থানীয় প্রশাসন ও গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, কারাগারে থাকলেও সাজ্জাদ তার বাহিনীকে নির্দেশ দিয়ে এলাকায় হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের মতো অপরাধ চালিয়ে যাচ্ছিল। সাম্প্রতিক ডাবল মার্ডারকেও এই ধারাবাহিকতার অংশ হিসেবে দেখা হচ্ছে। নিরাপত্তা কর্মকর্তাদের মতে, কারাগার থেকে অপরাধী চক্র পরিচালনা ঠেকাতে দূরবর্তী কারাগারে স্থানান্তরই কার্যকর ব্যবস্থা।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ জানান, প্রায় ১০ দিন আগেই স্থানান্তরের কাজ শেষ হয়েছে। পুরো প্রক্রিয়া অত্যন্ত গোপনীয়ভাবে সম্পন্ন করা হয়। সিনিয়র জেল সুপার ইকবাল হোসেনও নিশ্চিত করেছেন যে সাজ্জাদ ও তার স্ত্রীকে দুই ভিন্ন কারাগারে পাঠানো হয়েছে। ডিআইজি প্রিজন ছগির মিয়া বলেন, নিরাপত্তার স্বার্থেই সাজ্জাদকে রাজশাহী এবং তার স্ত্রীকে ফেনীতে স্থানান্তর করা হয়েছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চট্টগ্রাম থেকে আরো

ছাত্রীকে অপহরণ করে মুক্তিপণ দাবি গৃহশিক্ষকের 

ছাত্রীকে অপহরণ করে মুক্তিপণ দাবি গৃহশিক্ষকের 

নতুন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে প্রাণ গেল দুই বন্ধুর

নতুন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে প্রাণ গেল দুই বন্ধুর

সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণে ১২ নতুন নির্দেশনা জারি

সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণে ১২ নতুন নির্দেশনা জারি

বান্দরবানে ২১ কিলোমিটার হিল ম্যারাথন: পাহাড়ি পথে প্রাণবন্ত দৌড়

বান্দরবানে ২১ কিলোমিটার হিল ম্যারাথন: পাহাড়ি পথে প্রাণবন্ত দৌড়

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন