চট্টগ্রাম

পানির ধাক্কায় কালভার্ট ভেঙে দুই ভাগ

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ৭ অগাস্ট ২০২৫, ০৫:২৭ পিএম

পানির ধাক্কায় কালভার্ট ভেঙে দুই ভাগ

চট্টগ্রামে টানা বৃষ্টিপাতে সৃষ্ট পানির প্রবল তোড়ে ভেঙে পড়েছে ৪৫ বছর আগে নির্মিত একটি পুরোনো কালভার্ট। বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোরে নগরীর বায়েজিদ বোস্তামি সড়কের স্টারশিপ এলাকার শীতলঝর্ণা খালের ওপর অবস্থিত কালভার্টটি সম্পূর্ণভাবে ধসে পড়ে।

ভেঙে পড়া কালভার্টটি নগরের দুই নম্বর গেট থেকে অক্সিজেন মোড় পর্যন্ত চলাচলের জন্য একটি গুরুত্বপূর্ণ পথ হিসেবে ব্যবহৃত হতো। কালভার্ট ভেঙে যাওয়ায় চার লেন বিশিষ্ট সড়কের একটি পাশ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে, ফলে যান চলাচলে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে।

স্থানীয়রা জানান, এ রাস্তাটি দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করেন। আশপাশে পোশাক কারখানা ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠান থাকায় সাধারণ মানুষ ও শ্রমিকরা চরম ভোগান্তিতে পড়েছেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন সংস্কারের অভাবে দুর্বল হয়ে পড়েছিল কালভার্টটি। তার ওপর গত কয়েকদিন ধরে টানা ভারি বৃষ্টিতে খালে পানির প্রবল স্রোত সৃষ্টি হলে সেটি ভেঙে পড়ে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “কালভার্টটি ভেঙে যাওয়ায় যে সমস্যার সৃষ্টি হয়েছে তা আমরা গুরুত্ব দিয়ে দেখছি। দ্রুত মেরামতের কাজ শুরু করা হবে।”

এদিকে, টানা বৃষ্টির ফলে চট্টগ্রাম শহরের চকবাজার, আগ্রাবাদসহ বেশ কয়েকটি নিচু এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ফলে শহরের অন্যান্য অংশেও জনদুর্ভোগ বাড়ছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চট্টগ্রাম থেকে আরো

ট্রেনের ধাক্কায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত

ট্রেনের ধাক্কায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত

শিশুর হাতে বন্দুক, ফেসবুকে ভাইরাল ছবি নিয়ে চাঞ্চল্য

শিশুর হাতে বন্দুক, ফেসবুকে ভাইরাল ছবি নিয়ে চাঞ্চল্য

সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণে ১২ নতুন নির্দেশনা জারি

সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণে ১২ নতুন নির্দেশনা জারি

থাপ্পড়ের জেরে কুমিল্লা–সিলেট মহাসড়কে সংঘর্ষ, তিন ঘণ্টা যান চলাচল বন্ধ

থাপ্পড়ের জেরে কুমিল্লা–সিলেট মহাসড়কে সংঘর্ষ, তিন ঘণ্টা যান চলাচল বন্ধ

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন