চট্টগ্রাম

ট্রেনের ধাক্কায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২ অগাস্ট ২০২৫, ০৫:২৪ পিএম

ট্রেনের ধাক্কায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত

কক্সবাজারের রামু উপজেলায় ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। দুর্ঘটনাটি ঘটে শনিবার (২ আগস্ট) দুপুর ২টার দিকে রশিদনগর ইউনিয়নের পানিরছড়া-ভারুয়াখালী রেলক্রসিং এলাকায়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি ট্রেন চট্টগ্রামের দিকে যাচ্ছিল। ওই সময় একটি সিএনজিচালিত অটোরিকশা রেলক্রসিং পার হওয়ার চেষ্টা করলে ট্রেনটি অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় অটোরিকশাটি প্রায় এক কিলোমিটার দূর পর্যন্ত ট্রেনের সঙ্গে টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। নিহতদের শরীর ছিন্নভিন্ন হয়ে রেললাইনে ছড়িয়ে পড়ে।

ঈদগাঁও ইসলামাবাদ স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আবদুল কাইয়ুম জানান, সাড়ে ১২টায় কক্সবাজার স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া ৮১৩ নম্বর ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর স্থানীয়রা ও রেল কর্তৃপক্ষ ঘটনাস্থলে ভিড় জমায় এবং উদ্ধারকাজে অংশ নেয়।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চট্টগ্রাম থেকে আরো

বিশ্ববিদ্যালয়ে বাংলা মদের আস্তানা

বিশ্ববিদ্যালয়ে বাংলা মদের আস্তানা

গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ৪ গুলিবিদ্ধ

গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ৪ গুলিবিদ্ধ

আওয়ামী লীগের মিছিলে পুলিশ সদস্যকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ১৮

আওয়ামী লীগের মিছিলে পুলিশ সদস্যকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ১৮

সোলায়মান লেংটার মাজারে সংঘর্ষ, প্রধান খাদেম আহত

সোলায়মান লেংটার মাজারে সংঘর্ষ, প্রধান খাদেম আহত

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন