বরিশাল

আগুনে পুড়ে ঘর ছাই, পথে বসল তিনটি পরিবার

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ০৯:০৫ পিএম

আগুনে পুড়ে ঘর ছাই, পথে বসল তিনটি পরিবার

পটুয়াখালীর সদর উপজেলার জোনকাটি ইউনিয়নের ঢেঙ্গাই গ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে তিনটি বসতঘর। সোমবার (১৪ এপ্রিল) বিকেল ৫ টায় ঘটে এই দুর্ঘটনা, যার ফলে তিনটি পরিবার এখন পথে বসেছে।

ঘটনার পর স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন, কিন্তু পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এ ঘটনায় তিনটি পরিবারের তিলে তিলে জমানো সমস্ত স্বপ্ন ও সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে।

ফায়ার স্টেশন মাস্টার রেজাউল ইসলাম জানান, “খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আমরা এবং স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।”

প্রাথমিক তদন্তে স্থানীয়রা দাবি করেছেন যে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হতে পারে। অগ্নিকাণ্ডে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। আগুনে আতার খলিফা, কামাল খলিফা এবং রোমান খলিফার তিনটি ঘর সম্পূর্ণরূপে পুড়ে যায়।

এই অগ্নিকাণ্ডের ফলে তিনটি পরিবার এখন আশ্রয়ের অভাবে বিপাকে পড়েছে এবং তাদের পুনর্বাসনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তার প্রয়োজন।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বরিশাল থেকে আরো

কাফনের কাপড় নিয়ে পার্কে বসে তরুণীর বিষপান

কাফনের কাপড় নিয়ে পার্কে বসে তরুণীর বিষপান

সাত মাস পর কারামুক্তি, পাঁচ মিনিটেই ফের গ্রেপ্তার

সাত মাস পর কারামুক্তি, পাঁচ মিনিটেই ফের গ্রেপ্তার

গণ-অভ্যুত্থান দিবসের কর্মসূচিতে বিএনপি নেতার মৃত্যু, আহত ১০

গণ-অভ্যুত্থান দিবসের কর্মসূচিতে বিএনপি নেতার মৃত্যু, আহত ১০

পাঁচ বছরেও শেষ হয়নি সাড়ে ৬ কোটি টাকার সেতুর নির্মাণ কাজ

পাঁচ বছরেও শেষ হয়নি সাড়ে ৬ কোটি টাকার সেতুর নির্মাণ কাজ

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন