বরিশাল

সাত মাস পর কারামুক্তি, পাঁচ মিনিটেই ফের গ্রেপ্তার

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০৬:৩৫ পিএম

সাত মাস পর কারামুক্তি, পাঁচ মিনিটেই ফের গ্রেপ্তার

বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিনকে গ্রেপ্তারের প্রায় সাত মাস পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। তবে মাত্র পাঁচ মিনিটের মধ্যেই তিনি পুনরায় গ্রেপ্তার হয়েছেন।

তিনি বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান। কিন্তু জেলগেট থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানায় নেওয়া হয়।

কোতোয়ালি থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, “জসিম উদ্দিন জুলাই অভ্যুত্থানসহ কয়েকটি মামলার প্রধান সন্দেহভাজন। সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। মামলাগুলো যাচাই-বাছাই করা হচ্ছে, এবং যেই মামলার প্রমাণ নিশ্চিত হবে, তাতেই তাকে গ্রেপ্তার দেখানো হবে।”

এর আগে, গত বছরের ১৮ জুন বরিশাল নগরের সাগরদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তখন বিএনপির অফিসে আগুন দেওয়া এবং বিএনপির নেতা-কর্মীদের হত্যা চেষ্টাসহ ছয়টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল। দীর্ঘ সাত মাস কারাগারে বন্দি থাকার পর বৃহস্পতিবার এক মামলায় জামিন পান তিনি। কিন্তু কারাগার থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে নতুন মামলায় তাকে ফের গ্রেপ্তার করা হয়।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বরিশাল থেকে আরো

কাফনের কাপড় নিয়ে পার্কে বসে তরুণীর বিষপান

কাফনের কাপড় নিয়ে পার্কে বসে তরুণীর বিষপান

৪০ শিক্ষক থাকলেও পাস করাতে পারেননি ২১ জন শিক্ষার্থীকে

৪০ শিক্ষক থাকলেও পাস করাতে পারেননি ২১ জন শিক্ষার্থীকে

পাঁচ বছরেও শেষ হয়নি সাড়ে ৬ কোটি টাকার সেতুর নির্মাণ কাজ

পাঁচ বছরেও শেষ হয়নি সাড়ে ৬ কোটি টাকার সেতুর নির্মাণ কাজ

বরিশাল কারাগারে গোয়েন্দা পরিচয়ে প্রতারক আটক

বরিশাল কারাগারে গোয়েন্দা পরিচয়ে প্রতারক আটক

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন