বিদেশে উচ্চশিক্ষা

যুক্তরাজ্যে বিদেশি শিক্ষার্থীদের খরচ কেমন

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪১ পিএম

যুক্তরাজ্যে বিদেশি শিক্ষার্থীদের খরচ কেমন

প্রতিবছর হাজারো শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে যান। বিদেশি শিক্ষার্থীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো খরচ। কারণ, টিউশন ফি ছাড়াও বসবাস ও দৈনন্দিন জীবনের খরচ সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা আবশ্যক। ভিসার জন্য আর্থিক সক্ষমতার প্রমাণ দেখানোও বাধ্যতামূলক।

জীবনযাত্রার খরচ নির্ভর করে:
শিক্ষার্থীর জীবনযাত্রার খরচ প্রধানত নির্ভর করে অবস্থান, আবাসন এবং ব্যক্তিগত জীবনযাপনের উপর। তবে গড় ব্যয়ের ধারণা থাকলে শিক্ষার্থীরা আগেভাগে আর্থিক পরিকল্পনা করতে পারেন।

অঞ্চলভেদে খরচের পার্থক্য:
যুক্তরাজ্যে শহরভেদে খরচের পার্থক্য বড়। লন্ডন সবচেয়ে ব্যয়বহুল শহর। এখানে বাসা ভাড়া, খাবার, বিনোদন—সবকিছুর খরচ তুলনামূলক বেশি।

অন্যদিকে ম্যানচেস্টার, বার্মিংহাম, লিডস ও গ্লাসগো শহরগুলোতে জীবনযাত্রার খরচ তুলনামূলক কম হলেও শিক্ষার মান ও শিক্ষার্থী বান্ধব পরিবেশ বজায় আছে। তাই অনেক আন্তর্জাতিক শিক্ষার্থী খরচের কারণে লন্ডনের বাইরে পড়াশোনার সিদ্ধান্ত নিচ্ছেন।

আবাসনের খরচ সবচেয়ে বেশি:
মাসিক বাজেটের বড় অংশ আবাসনে চলে যায়। সাধারণত তিন ধরনের আবাসনের সুযোগ থাকে—বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, ব্যক্তিগত ভাড়া বাসা বা শেয়ার্ড ফ্ল্যাট, এবং হোমস্টে।

ব্যক্তিগত বাসা বা শেয়ার্ড ফ্ল্যাটে স্বাধীনতা বেশি থাকলেও ইউটিলিটি বিল আলাদাভাবে দিতে হয়।

লন্ডনে অন-ক্যাম্পাস আবাসনের খরচ গড়ে প্রায় ৮৪৮ ইউরো, লন্ডনের বাইরে প্রায় ৬৬৪ ইউরো। অফ-ক্যাম্পাস এক বেডরুম বাসার খরচ শহরভেদে ৬০০ থেকে ২৩৩০ ইউরো পর্যন্ত হতে পারে।

খাবার ও নিত্যপ্রয়োজনীয় খরচ:
খাবার ও দৈনন্দিন প্রয়োজনের খরচও শহরভেদে পরিবর্তিত হয়। লন্ডনে খাবারের গড় খরচ ১৫৫ ইউরো, লন্ডনের বাইরে ১১৬ ইউরো। অন্যান্য খরচ ৫০ থেকে ১০০ ইউরো হতে পারে। ইউটিলিটি খরচ শহরভেদে ২৫০ থেকে ৩০০ ইউরো।

যাতায়াত খরচ:
ক্যাম্পাসের কাছে বসবাস করলে যাতায়াত খরচ কমে যায়। অন্যথায় শিক্ষার্থীদের গণপরিবহনের ওপর নির্ভর করতে হয়। মাসিক পাবলিক ট্রান্সপোর্ট পাস ৫৪ থেকে ১০৩ ইউরো।

পূর্ণকালীন শিক্ষার্থীরা ট্রেন ভাড়ায় প্রায় ৩৩ শতাংশ ছাড় পান। লন্ডনে শিক্ষার্থীদের জন্য বিশেষ অয়েস্টার কার্ড এবং স্কটল্যান্ডে ২২ বছরের নিচে কিছু শিক্ষার্থী বিনা খরচে বাসে চলাচলের সুবিধা পান।

শিক্ষার্থীদের জন্য বিভিন্ন দোকান, রেস্তোরাঁ ও বিনোদনকেন্দ্রে বিশেষ ছাড় থাকায় খরচ কিছুটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

আর্থিক পরিকল্পনার গুরুত্ব:
যুক্তরাজ্যে পড়াশোনার সময় আর্থিকভাবে স্থিতিশীল থাকতে হলে সামগ্রিক পরিকল্পনা জরুরি। আবাসন, খাবার, ইউটিলিটি, যাতায়াত, পড়াশোনা ও বিনোদন—সব খাত মিলিয়ে বাজেট তৈরি করতে হয়।

লাইব্রেরি ব্যবহার, সেকেন্ড-হ্যান্ড বই কেনা বা বই ভাড়া নেওয়ার মাধ্যমে খরচ কমানো যায়। ভিসা বিধি মেনে অনেক শিক্ষার্থী খণ্ডকালীন কাজও করেন, যা অতিরিক্ত আয়ের পাশাপাশি কাজের অভিজ্ঞতাও দেয়।

বিশেষজ্ঞদের মতে, আগেভাগে শহর নির্বাচন, আবাসনের শর্ত যাচাই এবং শিক্ষার্থী ছাড়ের সুবিধা কাজে লাগালে যুক্তরাজ্যে পড়াশোনার খরচ অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিদেশে উচ্চশিক্ষা থেকে আরো

রমজান উপলক্ষে বাজার নিয়ন্ত্রণে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে: বাণিজ্যমন্ত্রী

রমজান উপলক্ষে বাজার নিয়ন্ত্রণে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে: বাণিজ্যমন্ত্রী

সিলেট-ম্যানচেস্টার রুটে বিমান বন্ধের প্রতিবাদে বাংলাদেশী প্রবাসীরা

সিলেট-ম্যানচেস্টার রুটে বিমান বন্ধের প্রতিবাদে বাংলাদেশী প্রবাসীরা

সুদের টাকা আদায়ে বৃদ্ধকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ

সুদের টাকা আদায়ে বৃদ্ধকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ

অর্ধশতাধিক মেক্সিকান রাজনীতিকের ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

অর্ধশতাধিক মেক্সিকান রাজনীতিকের ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন