বিদেশে উচ্চশিক্ষা

যুক্তরাজ্যে বাংলাদেশি শিক্ষার্থীদের পাসপোর্টে থাকবে না ভিসার স্টিকার

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ৬ অগাস্ট ২০২৫, ১১:২০ এএম

যুক্তরাজ্যে বাংলাদেশি শিক্ষার্থীদের পাসপোর্টে থাকবে না ভিসার স্টিকার

বিদেশি শিক্ষার্থীদের জন্য চালু হলো ই-ভিসা

যুক্তরাজ্য ২০২৫ সালের ১৫ জুলাই থেকে বিদেশি শিক্ষার্থীদের জন্য ই-ভিসা (ইলেকট্রনিক ভিসা) ব্যবস্থা চালু করেছে। এর ফলে, ওই তারিখের পর থেকে যারা যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করবেন, তাদের পাসপোর্টে আর কোনো ভিসার স্টিকার বা সিল দেওয়া হবে না।

বিস্তারিত জানা গেছে, নতুন ই-ভিসা সিস্টেম পুরোপুরি ডিজিটাল ভিত্তিক হবে। অর্থাৎ, ভিসার সব তথ্য একটি নিরাপদ ডিজিটাল প্ল্যাটফর্মে সংরক্ষণ করা হবে এবং শিক্ষার্থীরা অনলাইনে যেকোনো সময় তাদের ভিসার তথ্য যাচাই ও হালনাগাদ করতে পারবেন।

এই পরিবর্তনের ফলে বাংলাদেশি শিক্ষার্থীদের পাসপোর্টে ভিসার স্টিকার থাকার প্রয়োজন থাকছে না। যুক্তরাজ্যে প্রবেশের সময় শুধু পাসপোর্ট এবং ই-ভিসার ডিজিটাল অ্যাকাউন্টের তথ্য প্রদর্শন করলেই চলবে।

তবে, যেসব শিক্ষার্থী ‘ডিপেন্ডেন্ট’ হিসেবে অর্থাৎ স্বামী, স্ত্রী বা সন্তান হিসেবে ভিসার জন্য আবেদন করেছেন, তাদের ক্ষেত্রে এখনও পাসপোর্টে ভিসার স্টিকার থাকতে পারে। এছাড়া স্পন্সরবিহীন পড়াশোনা বা চাকরির জন্য অন্যান্য ভিসা আবেদনকারীদেরও স্টিকার দেওয়া হতে পারে।

যুক্তরাজ্য ইতোমধ্যে বায়োমেট্রিক রেসিডেন্স পারমিট (বিআরপি) বাতিল করে এই ই-ভিসার সিস্টেম চালু করেছে। ভবিষ্যতে ধাপে ধাপে বায়োমেট্রিক রেসিডেন্স কার্ড (বিআরসি) এবং পাসপোর্টে থাকা সিল-স্টিকারসহ সব ভিসা ডিজিটাল ই-ভিসার মাধ্যমে প্রতিস্থাপিত হবে।

যুক্তরাজ্যের হোম অফিস জানিয়েছে, এই পরিবর্তনের মূল উদ্দেশ্য হলো ভিসা প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করা এবং ডিজিটালাইজেশনকে আরও এগিয়ে নেওয়া। নতুন সিস্টেমের মাধ্যমে যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে সহজে ভিসার তথ্য যাচাই এবং আপডেট করা সম্ভব হবে, যা শিক্ষার্থী ও প্রশাসনের জন্য সুবিধাজনক হবে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিদেশে উচ্চশিক্ষা থেকে আরো

ফেসবুকে আসছে ইনস্টাগ্রামের ‘ফ্রেন্ড বাবলস’ ও উন্নত এআই সাজেশন ফিচার

ফেসবুকে আসছে ইনস্টাগ্রামের ‘ফ্রেন্ড বাবলস’ ও উন্নত এআই সাজেশন ফিচার

গেটস কেমব্রিজ স্কলারশিপ: যুক্তরাজ্যে বিনামূল্যে উচ্চশিক্ষার সুযোগ

গেটস কেমব্রিজ স্কলারশিপ: যুক্তরাজ্যে বিনামূল্যে উচ্চশিক্ষার সুযোগ

তারেক রহমানের আগমন উপলক্ষে ঢাকার এয়ারপোর্টে ২৪ ঘণ্টা বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

তারেক রহমানের আগমন উপলক্ষে ঢাকার এয়ারপোর্টে ২৪ ঘণ্টা বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

ভিসার মেয়াদ শেষে শিক্ষার্থীদের ফেরত পাঠানোর হুঁশিয়ারি

ভিসার মেয়াদ শেষে শিক্ষার্থীদের ফেরত পাঠানোর হুঁশিয়ারি

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন