বিদেশে উচ্চশিক্ষা

হার্ভার্ডের সঙ্গে সব সরকারি আর্থিক চুক্তি বাতিলের সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৫, ০৪:৫৩ পিএম

হার্ভার্ডের সঙ্গে সব সরকারি আর্থিক চুক্তি বাতিলের সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত সব ধরনের সরকারি আর্থিক চুক্তি বাতিলের উদ্যোগ নিয়েছে। মঙ্গলবার (২৭ মে) এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপি ও সংবাদমাধ্যম আল জাজিরাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ হার্ভার্ডকে নজিরবিহীন রাজনৈতিক চাপের মুখে ফেলবে। পরিকল্পনা অনুযায়ী, ফেডারেল সরকার সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশ দেবে বিশ্ববিদ্যালয়টির সঙ্গে তাদের বিদ্যমান আর্থিক চুক্তি খতিয়ে দেখে তা বাতিলযোগ্য কি না, তা নির্ধারণ করতে।চিঠির খসড়ায় বলা হয়েছে, হার্ভার্ড এখনও ‘জাতিগত বৈষম্যের ভিত্তিতে’ শিক্ষার্থী ভর্তি করছে এবং ইহুদিবিদ্বেষী কার্যকলাপের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ না নিয়ে ‘উদ্বেগজনক নির্লিপ্ততা’ দেখিয়েছে।

এর ফলে ইহুদি শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।এই সিদ্ধান্ত কার্যকর হলে হার্ভার্ডের প্রায় ১০০ মিলিয়ন ডলার সরকারি অনুদান ও বিভিন্ন প্রকল্প চুক্তি ঝুঁকির মুখে পড়বে। নিউইয়র্ক টাইমস ও রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন (GSA) ইতোমধ্যে একটি খসড়া নির্দেশনা প্রস্তুত করেছে, যা ফেডারেল সংস্থাগুলোর কাছে পাঠানো হবে।বিশ্ববিদ্যালয়গুলোর ওপর রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে মনে করছেন সমালোচকরা। ট্রাম্প প্রশাসনের অভিযোগ, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো ‘চরমপন্থা ও বৈষম্য’ ছড়াচ্ছে, বিশেষ করে ফিলিস্তিনপন্থী ছাত্র আন্দোলন এবং জাতিগত বৈচিত্র্য সংক্রান্ত নীতির মাধ্যমে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিদেশে উচ্চশিক্ষা থেকে আরো

ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ পেলেন ১৫৯ জন বাংলাদেশি শিক্ষার্থী

ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ পেলেন ১৫৯ জন বাংলাদেশি শিক্ষার্থী

যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসাধারীদের জন্য সতর্কবার্তা

যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসাধারীদের জন্য সতর্কবার্তা

মার্কিন ভিসা নীতিতে কড়াকড়ি: শিক্ষার্থী ও সাংবাদিকদের জন্য দুঃসংবাদ

মার্কিন ভিসা নীতিতে কড়াকড়ি: শিক্ষার্থী ও সাংবাদিকদের জন্য দুঃসংবাদ

গেটস কেমব্রিজ স্কলারশিপ: যুক্তরাজ্যে বিনামূল্যে উচ্চশিক্ষার সুযোগ

গেটস কেমব্রিজ স্কলারশিপ: যুক্তরাজ্যে বিনামূল্যে উচ্চশিক্ষার সুযোগ

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন