খেলা

বিসিবিতে দুদকের অভিযান: খরচ ৭ কোটি, দেখানো হয়েছে ২৫ কোটি টাকা

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৪:২৩ পিএম

বিসিবিতে দুদকের অভিযান: খরচ ৭ কোটি, দেখানো হয়েছে ২৫ কোটি টাকা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) টিকিট বিক্রিতে দুর্নীতি ও বাজেট অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১১টার দিকে দুদকের একটি তদন্ত দল মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে অবস্থিত বিসিবি অফিসে উপস্থিত হয়।

দুদক সূত্রে জানা গেছে, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এ টিকিট বিক্রিতে ব্যাপক অনিয়ম ও কালোবাজারির অভিযোগ খতিয়ে দেখতে এই অভিযান পরিচালনা করা হয়। পাশাপাশি বিসিবির অন্যান্য আয়-ব্যয়ের হিসাবও খতিয়ে দেখা হচ্ছে।

বিশেষ করে মুজিব বর্ষ উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্নীতির অভিযোগে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। দুদক কর্মকর্তারা জানিয়েছেন, ওই টুর্নামেন্টে ১৫ কোটি টাকা বরাদ্দ থাকলেও বিসিবির পক্ষ থেকে খরচ দেখানো হয়েছে ২৫ কোটি টাকা। অথচ প্রকৃত খরচ হয়েছে মাত্র ৭ কোটি টাকা।

এছাড়াও, বিপিএলের টিকিট বিক্রির হিসাবেও বড় ধরনের অসামঞ্জস্য পাওয়া গেছে। যেখানে চলতি বছরের বিপিএলে টিকিট বিক্রি থেকে আয় হয়েছে প্রায় ১৩ কোটি টাকা, সেখানে গত ৮ বছরে আয় ছিল মাত্র ১৫ কোটি টাকা। হঠাৎ করে এই প্রবল আয় বৃদ্ধিকে সন্দেহজনক মনে করছে দুদক।

দুদকের তদন্তকারী দল বিসিবির সিইওসহ একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন এবং প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করেছেন। তারা জানিয়েছেন, পুরো ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কারা এই অনিয়ম থেকে লাভবান হয়েছেন, তা খতিয়ে দেখা হবে।

এদিকে বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধেও অনুসন্ধানে নেমেছে দুদক। তার সভাপতিত্বকালীন সময়ের আর্থিক লেনদেন ও সিদ্ধান্তগুলোও পর্যালোচনার আওতায় আনা হচ্ছে।

বিসিবির বর্তমান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নির্বাচক ফারুক আহমেদ। তার নেতৃত্বে সর্বশেষ বিপিএল আয়োজন করেছিল বিসিবি। যদিও আয়োজনে কিছু অব্যবস্থা থাকলেও দর্শক সমাগমে ছিল নজরকাড়া রেকর্ড।

দুদকের এই অভিযান ক্রিকেট অঙ্গনে বড়সড় আলোড়ন সৃষ্টি করেছে। সাধারণ দর্শক ও ক্রিকেটপ্রেমীরা বিসিবির স্বচ্ছতা ও জবাবদিহিতার বিষয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খেলা থেকে আরো

‘বিব্রত’ আদালত, নাসির-তামিমার মামলা অন্য আদালতে পাঠানোর আদেশ

‘বিব্রত’ আদালত, নাসির-তামিমার মামলা অন্য আদালতে পাঠানোর আদেশ

হামজার ওপর চড়াও প্রতিপক্ষের সমর্থক, বর্ণবাদের শিকার

হামজার ওপর চড়াও প্রতিপক্ষের সমর্থক, বর্ণবাদের শিকার

১৯ ডিসেম্বর সিলেটে শুরু হচ্ছে বিপিএলের ১২তম আসর

১৯ ডিসেম্বর সিলেটে শুরু হচ্ছে বিপিএলের ১২তম আসর

অ্যাশেজে ইংল্যান্ডের সামনে অন্ধকার

অ্যাশেজে ইংল্যান্ডের সামনে অন্ধকার

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন