খেলা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের বার্ষিক ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ৬ অক্টোবর ২০২৫, ০৩:১৮ পিএম

লন্ডন বাংলা প্রেস ক্লাবের বার্ষিক ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

লন্ডন বাংলা প্রেস ক্লাবের ২০২৫ সালের বার্ষিক ফুটবল টুর্নামেন্ট শেষ হয়েছে তুমুল আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে। খেলার উত্তেজনাপূর্ণ লড়াই শেষে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ওয়ান বাংলা ইউনাইটেড দল। রানার্স আপ হয়েছে চ্যানেল এস টিম।

লন্ডন বাংলা প্রেসক্লাবের সাধালন সম্পাদক তায়সির মাহমুদ বলেন, উভয় দলের প্রতি আন্তরিক অভিনন্দন রইল। এছাড়া টুর্নামেন্টে অংশ নেয়া অন্য চারটি দলকেও বিশেষ ধন্যবাদ, যারা টুর্নামেন্টকে পরিপূর্ণ ও সাফল্যমণ্ডিত করেছে।

সবচেয়ে আনন্দের বিষয় ছিলো, প্রেস ক্লাবের শতাধিক সদস্য দুপুরে স্টেপনী গ্রীন মাঠে ফুটবল উপভোগ করতে এসেছিলেন, আর দিন শেষে তাদের আনন্দ-উৎসব অনেকগুণ বেড়ে বাড়ি ফিরেছেন। সেই আনন্দ, হাসি ও উচ্ছ্বাস টিকে থাকুক আগামী টুর্নামেন্ট পর্যন্ত।

কমিউনিটির পরিচিত মুখগুলোও মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেছেন, তাদের প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাঁদের উপস্থিতি আমাদেরকে অনেক বেশি প্রেরণা ও উৎসাহ দিয়েছে।

সবাইকে আন্তরিক শুভকামনা রইল—আগামী বছর আরও বড় উদ্দ্যম ও আনন্দের সঙ্গে এই টুর্নামেন্ট আয়োজনের প্রত্যাশায়।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খেলা থেকে আরো

‘বিব্রত’ আদালত, নাসির-তামিমার মামলা অন্য আদালতে পাঠানোর আদেশ

‘বিব্রত’ আদালত, নাসির-তামিমার মামলা অন্য আদালতে পাঠানোর আদেশ

বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

ইংল্যান্ডকে হারিয়ে ওয়ানডে সিরিজে এগিয়ে শ্রীলঙ্কা

ইংল্যান্ডকে হারিয়ে ওয়ানডে সিরিজে এগিয়ে শ্রীলঙ্কা

অবৈধ পথে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশি নাগরিকরা

অবৈধ পথে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশি নাগরিকরা

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন