খেলা

১৪টি ব্যাংকে আড়াইশ কোটি টাকার এফডিআর স্থানান্তর করেছে বিসিবি

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০৩:১৬ পিএম

১৪টি ব্যাংকে আড়াইশ কোটি টাকার এফডিআর স্থানান্তর করেছে বিসিবি

গত আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৪টি ব্যাংকে মোট আড়াইশ কোটি টাকার ফিক্সড ডিপোজিট (এফডিআর) স্থানান্তর করেছে। মূলত ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলো থেকে কম ঝুঁকিপূর্ণ এবং বেশি মুনাফাদানকারী ব্যাংকগুলোর দিকে এই স্থানান্তর প্রক্রিয়া নেওয়া হয়, যার ফলে বিসিবির লাভ বাড়বে বলে জানা গেছে।

নতুন সিদ্ধান্তের মাধ্যমে বিসিবি আয় বাড়ানোর পাশাপাশি বিভিন্ন ব্যাংক থেকে পৃষ্ঠপোষকতা এবং অবকাঠামোগত বিনিয়োগের প্রতিশ্রুতি পেতে সক্ষম হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু গণমাধ্যমে এ নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হলেও, বিসিবি জানিয়েছে, এ সিদ্ধান্তের পেছনে মূলত তাদের ফাইনান্স কমিটির প্রধান এবং আরও একজন গুরুত্বপূর্ণ পরিচালক ছিলেন।

এফডিআর স্থানান্তর প্রক্রিয়ায়, প্রথমে আইএফআইসি এবং মিডল্যান্ড ব্যাংক থেকে ১২ কোটি টাকা মধুমতি ব্যাংকে স্থানান্তর করা হয়। পরবর্তীতে, মধুমতি ব্যাংক থেকে উচ্চ সুদের হারে অধিক লাভের জন্য আরও ১০ কোটি টাকা স্থানান্তর করা হয়। এছাড়া পরবর্তী কয়েক ধাপে, ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলো থেকে মোট ২৫০ কোটি টাকা অন্য ১৪টি ব্যাংকে স্থানান্তর করা হয়।

বিসিবির সভাপতি, ফারুক আহমেদ বলেন,

“এফডিআর স্থানান্তরের মাধ্যমে আমরা শুধু লাভই বাড়াচ্ছি না, নতুন ব্যাংকগুলো থেকে স্পন্সরশিপ এবং অবকাঠামোগত উন্নয়নের জন্য ২৫ কোটি টাকার প্রতিশ্রুতি পেয়েছি।”

তিনি আরও জানান,

“সবগুলো স্থানান্তর ২-৫% বেশি ইন্টারেস্ট রেটে করা হয়েছে, যার ফলে বিসিবি অনেক বেশি লাভবান হবে।”

বিসিবির পুরনো কমিটির কিছু পরিচালক যেখানে কমিশন হিসেবে টাকা নিতেন, সেখানে বর্তমান কমিটি সর্বোচ্চ মুনাফা নিশ্চিত করতে এমন সিদ্ধান্ত নিয়েছে।

এই স্থানান্তর প্রক্রিয়া নিয়ে কিছু গুঞ্জন ছিল যে, এটি এককভাবে বিসিবির সভাপতি ফারুক আহমেদের সিদ্ধান্তে হয়েছে, কিন্তু বিসিবি জানায়, এটি ফাইনান্স কমিটির সিদ্ধান্ত এবং বোর্ড পরিচালকদের সম্মতিতেই এটি বাস্তবায়ন হয়েছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খেলা থেকে আরো

সাকিব আল হাসানের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানে নেমেছে দুদক

সাকিব আল হাসানের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানে নেমেছে দুদক

মেসি ভক্তদের কাছে ক্ষমা চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়

মেসি ভক্তদের কাছে ক্ষমা চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়

হামজার ওপর চড়াও প্রতিপক্ষের সমর্থক, বর্ণবাদের শিকার

হামজার ওপর চড়াও প্রতিপক্ষের সমর্থক, বর্ণবাদের শিকার

ঘরের মাঠে জিততে মরিয়া বায়ার্ন, সর্বোচ্চ লড়াইয়ের বার্তা ইন্টারের

ঘরের মাঠে জিততে মরিয়া বায়ার্ন, সর্বোচ্চ লড়াইয়ের বার্তা ইন্টারের

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন