ধর্ম

গুনে শেষ করা যাচ্ছে না বাবরি মসজিদের অনুদানের টাকা

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৫, ০৫:০৮ পিএম

গুনে শেষ করা যাচ্ছে না বাবরি মসজিদের অনুদানের টাকা

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় নতুন ‘বাবরি মসজিদ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত নেতা ও বিধায়ক হুমায়ুন কবির। মসজিদ নির্মাণের জন্য ইতিমধ্যেই বিপুল অনুদান জমা হয়েছে।

বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পর গত শনিবার (৬ ডিসেম্বর) রেজিনগরে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। অনুষ্ঠানে মসজিদ নির্মাণের জন্য অর্থ সাহায্যের আবেদন করা হয় এবং ১১টি স্টেইনলেস স্টিলের বড় দানবাক্স রাখা হয়। অনলাইন মাধ্যমে আরও অনুদান আসছে।

মোট ১১টি দানবাক্সে নগদ অর্থ জমা হয়েছে। চারটি বাক্স এবং একটি বস্তা থেকে ৩৭ লাখ ৩৩ হাজার রুপি গোনা হয়েছে। বাকি সাতটি বাক্সের টাকা গণনা সোমবার বিকেল থেকে শুরু হবে। স্বচ্ছতার জন্য গণনার প্রক্রিয়া সরাসরি লাইভ সম্প্রচার করা হচ্ছে।

হুমায়ুন কবীর জানান, শুধুমাত্র ভিত্তিপ্রস্তর স্থাপনের দিনে কিউআর কোডের মাধ্যমে ৯৩ লাখ রুপি অনুদান এসেছে। তিনি আরও বলছেন, মসজিদ নির্মাণে কোনো রাজনৈতিক দলের অর্থ ব্যবহার করা হয়নি; সব অর্থ এসেছে সাধারণ মানুষের দান থেকে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মুসল্লি এবং শত শত আলেম-ওলামা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ফিতা কেটে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এবং ৪০ হাজার মানুষের জন্য রান্নার ব্যবস্থা করা হয়।

তথ্যসূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, আনন্দবাজার

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ধর্ম থেকে আরো

সাড়ে ১২ লাখের বেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন

সাড়ে ১২ লাখের বেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন

হজের ফরজ, ওয়াজিব ও সুন্নত—জানুন ইসলামের পঞ্চম স্তম্ভের মৌলিক দিক

হজের ফরজ, ওয়াজিব ও সুন্নত—জানুন ইসলামের পঞ্চম স্তম্ভের মৌলিক দিক

ইফতার ও দোয়ার গুরুত্ব

ইফতার ও দোয়ার গুরুত্ব

নামাজের সময়সূচি: ৯ মে ২০২৫

নামাজের সময়সূচি: ৯ মে ২০২৫

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন