ধর্ম

তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকীর ইন্তেকাল

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ০৪:২১ পিএম

তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকীর ইন্তেকাল

তিনবারের বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকী (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) আর নেই। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর মুগদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ২৫ বছর।

ত্বকীর শিক্ষক ও মারকাযুত তাহফিজের প্রতিষ্ঠাতা শায়খ নেছার আহমদ আন-নাছিরী তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পর ত্বকীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরবর্তীতে তাঁকে আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হলেও সেখানেই তিনি মারা যান।

কুমিল্লার মুরাদনগর উপজেলার ডালপা গ্রামের সন্তান ত্বকী বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশের জন্য গৌরব অর্জন করেছিলেন। ২০১৭ সালে জর্ডানে আয়োজিত প্রতিযোগিতায় ৬২টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেন তিনি। পরবর্তীতে কুয়েত ও বাহরাইনেও আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের পতাকা উড়ান এই মেধাবী হাফেজ।

তাঁর অকাল মৃত্যুতে দেশের ধর্মীয় ও ইলমি অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ধর্ম থেকে আরো

নবীজির পছন্দের ৩ খাবার

নবীজির পছন্দের ৩ খাবার

ইসলামের নিয়মে যেভাবে  ধর্ষণ রোধ করা যায়

ইসলামের নিয়মে যেভাবে ধর্ষণ রোধ করা যায়

কোরবানির ইতিহাস ও বিধান

কোরবানির ইতিহাস ও বিধান

২০২৫ সালের হজ ফ্লাইট শুরু কবে, জানা গেল

২০২৫ সালের হজ ফ্লাইট শুরু কবে, জানা গেল

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন