প্রকাশ: ২৭ অগাস্ট ২০২৫, ০৫:৪৯ পিএম

জাপানের টোকিও পুলিশের পক্ষ থেকে এক ব্যবসায়ীর প্রতি অন্যায্য তদন্ত ও অভিযোগ আনার দায় স্বীকার করে তার কবরের সামনে গিয়ে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই ঘটনা প্রকাশ করেছে।
সিজো আইসামা নামের ওই ব্যবসায়ীকে ২০২০ সালে অবৈধ বিদেশ রপ্তানি অভিযোগে আটক করা হয়। তার কোম্পানি দাবি করেছিল, তাদের পণ্য রপ্তানিতে কোনো নিষেধাজ্ঞা নেই। তবে আইসামাকে আটকে রাখা হয় এবং তিনি ২০২১ সালের ফেব্রুয়ারি খাদ্যনালির ক্যানসারে মারা যান। মৃত্যুর পাঁচ মাস পর তার বিরুদ্ধে অভিযোগ বাতিল করা হয়।
আইসামা জামিনের জন্য আটবার আবেদন করেছিলেন, কিন্তু একবারও তা মঞ্জুর হয়নি। পরে পুলিশ ও আদালত তার প্রতি অন্যায় আচরণের দায় স্বীকার করে তার কবরের পাশে গিয়ে ক্ষমা চায়। তার পরিবার ক্ষমা গ্রহণ করলেও, স্ত্রী বলেন যারা তাকে বিনা অপরাধে আটক রেখেছিল তাদের ক্ষমা করবেন না।
আইসামার কোম্পানি ২০২১ সালে আদালতে ক্ষতিপূরণের মামলা করে এবং আদালত অভিযোগ অবৈধ ঘোষণা করে রাষ্ট্রকে ১.১০ মিলিয়ন ডলার জরিমানা দেয়ার নির্দেশ দেয়। তবে আসামির পরিবারের মতে, দায়ীদের শাস্তি অত্যন্ত নগণ্য।
এর আগে ২০২৩ সালে জাপানে এক নির্দোষ বন্দির পাশে গিয়ে পুলিশের প্রধান ক্ষমা চেয়েছিলেন, যা বিচারব্যবস্থায় ভুল স্বীকারের উদাহরণ হিসেবে ধরা হয়।
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























