ধর্ম

সৌদি আরবে পৌঁছেছেন ৮৭ হাজারের বেশি হজযাত্রী

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ৩ জুন ২০২৫, ০৫:২৭ পিএম

সৌদি আরবে পৌঁছেছেন ৮৭ হাজারের বেশি হজযাত্রী

বাংলাদেশ থেকে এ পর্যন্ত ৮৭ হাজার ১৫৭ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। মঙ্গলবার (৩ জুন) দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত এই যাত্রীরা হজ পালনের উদ্দেশ্যে সৌদি পৌঁছান। তাদের বহন করে গিয়েছিল মোট ২২৪টি ফ্লাইট।

হজ বিষয়ক সর্বশেষ বুলেটিন অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০৮টি ফ্লাইটে সৌদি আরবে গেছেন ৪২ হাজার ৪০৪ জন। এ ছাড়া সৌদি এয়ারলাইন্সের ৮৩টি ফ্লাইটে ৩১ হাজার ৬৭৬ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ৩৩টি ফ্লাইটে গেছেন ১৩ হাজার ৭৭ জন হজযাত্রী।

এদিকে, চলতি বছর এখন পর্যন্ত হজ পালন করতে গিয়ে সৌদি আরবে মারা গেছেন ১৭ জন বাংলাদেশি। এর মধ্যে ১৬ জন পুরুষ এবং একজন নারী। মক্কায় মারা গেছেন ১০ জন এবং মদিনায় ৭ জন। সর্বশেষ মৃত্যুর ঘটনা ঘটেছে ১ মে, রোববার—নীলফামারীর সৈয়দপুর উপজেলার মো. জাহিদুল ইসলাম (৫৯) মক্কায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ধর্ম থেকে আরো

ফজিলতের মাস শাবান: করণীয় ও বর্জনীয়

ফজিলতের মাস শাবান: করণীয় ও বর্জনীয়

জায়নামাজে কাবাঘরের ছবি থাকলে সেখানে পা পড়লে গোনাহ হবে কি?

জায়নামাজে কাবাঘরের ছবি থাকলে সেখানে পা পড়লে গোনাহ হবে কি?

লাইলাতুল কদর: মহিমান্বিত রাত

লাইলাতুল কদর: মহিমান্বিত রাত

মাথায় তেল ব্যবহার করলে রোজা ভেঙে যাবে?

মাথায় তেল ব্যবহার করলে রোজা ভেঙে যাবে?

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন