ধর্ম

হজ মৌসুমে তীব্র গরমের পূর্বাভাস, সৌদির সতর্কবার্তা

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩০ মে ২০২৫, ০৮:৫৮ পিএম

হজ মৌসুমে তীব্র গরমের পূর্বাভাস, সৌদির সতর্কবার্তা

চলতি হজ মৌসুমে তীব্র গরম পড়তে পারে বলে হজযাত্রীদের সতর্ক করেছে সৌদি আরব। দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) জানিয়েছে, এবার দিনের বেলা তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

শুক্রবার (৩০ মে) গালফ নিউজ এক প্রতিবেদনে জানায়, পবিত্র স্থানগুলোর জন্য এনসিএম আবহাওয়া সতর্কতা জারি করেছে। তাতে বলা হয়েছে, হজের সময় আবহাওয়া প্রচণ্ড গরম বা অত্যন্ত গরম থাকতে পারে।

এনসিএম জানায়, দিনের তাপমাত্রা ৪০ থেকে ৪৭ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা ২৭ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। এছাড়া আর্দ্রতার মাত্রা ১৫ থেকে ৬০ শতাংশের মধ্যে ওঠানামা করবে।

সংস্থাটির প্রধান নির্বাহী ড. আয়মান গুলাম জানিয়েছেন, উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ২৫ থেকে ৩৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। এতে খোলা জায়গা ও মহাসড়কে ধুলোর পরিমাণ বাড়তে পারে, যা দৃশ্যমানতা কমিয়ে দিতে পারে।

তিনি আরও জানান, জিলহজ মাসের ৮ থেকে ১৩ তারিখের মধ্যে তাইফের উচ্চভূমি এলাকায় ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। এসব ঝড়ের সঙ্গে তীব্র বাতাস ও ধুলোবালি থাকতে পারে, যা হজযাত্রীদের চলাচলে সমস্যা সৃষ্টি করতে পারে।

সৌদি কর্তৃপক্ষ হজযাত্রীদের পর্যাপ্ত পানি পান করা, সূর্যের তাপ থেকে বাঁচতে সতর্কতা অবলম্বন করা এবং সরকারি আবহাওয়া বার্তা অনুসরণ করার পরামর্শ দিয়েছে।

এছাড়া, হজযাত্রীদের স্বাস্থ্যের সুরক্ষায় সৌদি সরকার তাদের “কুলড রোডস ইনিশিয়েটিভ” চালু করেছে। এর অংশ হিসেবে মক্কায় এক নতুন শীতল পথচারী সড়ক চালু হয়েছে, যার মাধ্যমে পৃষ্ঠের তাপমাত্রা কমিয়ে যাত্রীদের চলাচল আরও আরামদায়ক করে তোলা হবে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ধর্ম থেকে আরো

২০২৬ সালের হজ সামনে রেখে ওমরাহর শেষ সময়সূচি ঘোষণা

২০২৬ সালের হজ সামনে রেখে ওমরাহর শেষ সময়সূচি ঘোষণা

হিন্দু ধর্ম অবমাননার অভিযোগে মদনে যুবক গ্রেপ্তার

হিন্দু ধর্ম অবমাননার অভিযোগে মদনে যুবক গ্রেপ্তার

কোরবানির ইহকালীন উপকারিতা

কোরবানির ইহকালীন উপকারিতা

আজ পবিত্র হজ: ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখর আরাফাত ময়দান

আজ পবিত্র হজ: ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখর আরাফাত ময়দান

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন