রাজনীতি

ব্রিটিশ পার্লামেন্টে খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২৫, ০৪:১৩ পিএম

ব্রিটিশ পার্লামেন্টে খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ

ব্রিটিশ পার্লামেন্টে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) লন্ডনের হাউস অব লর্ডসে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণকারীরা স্বাধীনতা ও গণতন্ত্র আন্দোলনে তাঁর ভূমিকা স্মরণ করেন।

তারেক রহমানের নীতি ও রাজনীতি : সমকালীন বাংলাদেশ’ শিরোনামে আয়োজিত এ সেমিনারে যুক্তরাজ্যের সংসদ সদস্য, লর্ডস, আন্তর্জাতিক মানবাধিকারকর্মী, সাংবাদিকসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রভাবশালী ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানটির আয়োজন করে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন ভয়েস ফর বাংলাদেশ ইউকে।

হাউস অব লর্ডসের সিনিয়র মেম্বার লর্ড হোসাইন সেমিনারের সভাপতিত্ব করেন এবং পরিচালনা করেন আইঅন টিভির সিইও ও সংগঠনের প্রতিষ্ঠাতা আতাউল্যাহ ফারুক

আলোচকরা বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক দর্শন ও ভবিষ্যৎ ভূমিকা নিয়ে বিশদ আলোচনা করেন। তারা খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও গণতন্ত্র রক্ষায় তাঁর অবদানের কথাও উল্লেখ করেন।

সেমিনারে প্যানেল স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন—

  • আব্বাস ফয়েজ, আমনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার সাবেক প্রধান

  • অ্যালেক্স বারোস-কার্টিস, ব্রিটিশ এমপি

  • রায়ান উইলিয়ামস, আন্তর্জাতিক আইনজীবী

এছাড়া বক্তব্য দেন সাবেক ব্রিটিশ এমপি সাইমন ডানজাক, এমপি পল ও, এবং ব্রিটিশ রাজনৈতিক ব্যক্তিত্ব জুলিয়ান গ্যালান্ট। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজনীতিবিদ মাহিদুর রহমান এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইমুল মুজিব রহমান।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজনীতি থেকে আরো

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলার তথ্য তার আইনজীবীকে দেওয়া হয়নি: স্কাই নিউজ

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলার তথ্য তার আইনজীবীকে দেওয়া হয়নি: স্কাই নিউজ

‘নো হাংকি পাংকি, নির্বাচনের আগে গণভোট লাগবেই’

‘নো হাংকি পাংকি, নির্বাচনের আগে গণভোট লাগবেই’

তারেক রহমানকে নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘সংকট সংগ্রামে সাফল্য’ মুক্তি পাচ্ছে বৃহস্পতিবার

তারেক রহমানকে নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘সংকট সংগ্রামে সাফল্য’ মুক্তি পাচ্ছে বৃহস্পতিবার

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন