রাজনীতি

‘জয় বাংলা’ বলায় বিএনপির মনোনয়ন হারালেন কামাল

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ৫ নভেম্বর ২০২৫, ০৪:৩১ পিএম

‘জয় বাংলা’ বলায় বিএনপির মনোনয়ন হারালেন কামাল

মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির মনোনয়ন স্থগিত হয়েছে কামাল জামান মোল্লার। ধারণা করা হচ্ছে, তিনি প্রকাশ্যে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় দল তার মনোনয়ন স্থগিত করেছে। তবে বিএনপি আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কোনো কারণ উল্লেখ করেনি।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কামালের মনোনয়ন স্থগিতের বিষয়টি জানানো হয়।

এর আগের দিন, সোমবার (৩ নভেম্বর), গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন। ওই তালিকায় মাদারীপুর-১ আসনে প্রার্থী হিসেবে কামাল জামান মোল্লার নামও ছিল।

মনোনয়ন ঘোষণার পরপরই কামাল জামান মোল্লার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, তিনি সমর্থকদের উদ্দেশে বলেন— “আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবাই ভালো থাকবেন। তারেক রহমান জিন্দাবাদ, ম্যাডাম খালেদা জিয়া জিন্দাবাদ, জয় বাংলা।”

এরপরই তিনি নিজের মুখে জিহ্বায় হালকা কামড় দেন, যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজনীতি থেকে আরো

অবৈধদের আটক ও ফেরত পাঠানো হবে” — কঠোর হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

অবৈধদের আটক ও ফেরত পাঠানো হবে” — কঠোর হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

পরবর্তী কর্মসূচি ঘোষণা করলো হাসনাত আব্দুল্লাহ

পরবর্তী কর্মসূচি ঘোষণা করলো হাসনাত আব্দুল্লাহ

সিসিইউতে বেগম খালেদা জিয়া

সিসিইউতে বেগম খালেদা জিয়া

দুধ দিয়ে গোসল করেও শেষ রক্ষা হলো না: আ.লীগ নেতা মাসুদ কারাগারে

দুধ দিয়ে গোসল করেও শেষ রক্ষা হলো না: আ.লীগ নেতা মাসুদ কারাগারে

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন