রাজনীতি

অবৈধদের আটক ও ফেরত পাঠানো হবে” — কঠোর হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২৭ অগাস্ট ২০২৫, ০৫:০৬ পিএম

অবৈধদের আটক ও ফেরত পাঠানো হবে” — কঠোর হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

যুক্তরাজ্যে অবৈধ অভিবাসন ঠেকাতে নতুন কড়া পদক্ষেপ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। এক ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন, যারা অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ করবে, তাদের আটক করে দেশে ফেরত পাঠানো হবে

প্রধানমন্ত্রী তাঁর পোস্টে একজন বাস্তব অভিবাসীর ছবি ব্যবহার করে লিখেছেন-“অবৈধ অভিবাসন হলো অপরাধচক্রের ব্যবসা, যাদের মানুষের জীবনের কোনো মূল্য নেই। আমার প্রথম অগ্রাধিকার এই নোংরা ব্যবসা বন্ধ করা।”

সরকারি তথ্যমতে, সম্প্রতি দেশজুড়ে অভিযান, রেইড ও গ্রেফতারের সংখ্যা ৫০ শতাংশ বেড়েছে। প্রধানমন্ত্রী দাবি করছেন, সীমান্ত সুরক্ষা জোরদার করা হয়েছে এবং অবৈধ পথে যুক্তরাজ্যে প্রবেশ এখন আর সহজ হবে না

তবে সামাজিক মাধ্যমে দেওয়া এই ঘোষণার পর বিপুল সমালোচনা দেখা গেছে। প্রধানমন্ত্রীর পোস্টে হাজারো মন্তব্যের বেশিরভাগই সরকারের ব্যর্থতা ও দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তুলেছে। অনেকেই অভিযোগ করছেন, ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া অভিবাসীদের রুখতে সরকার বাস্তবসম্মত পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।

সরকারি হিসাবেই দেখা যাচ্ছে, বর্তমানে যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীর সংখ্যা ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বিরোধী দলগুলো বলছে, সরকারের ঘোষিত নীতিগুলো বাস্তবে কার্যকর নয়, বরং তা অপরাধচক্রকে আরও সক্রিয় হতে সাহায্য করেছে। এর ফলে দেশজুড়ে অভিবাসন সংকট আরও জটিল হয়ে উঠেছে

সূত্র: সামাজিক যোগাযোগমাধ্যম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজনীতি থেকে আরো

শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজিরের নোটিশ, শুনানি ৩ জুন

শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজিরের নোটিশ, শুনানি ৩ জুন

“যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি”—রুমিন ফারহানা

“যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি”—রুমিন ফারহানা

এনসিপির সঙ্গে আমার কোনো ধরনের সম্পর্ক নেই: উমামা

এনসিপির সঙ্গে আমার কোনো ধরনের সম্পর্ক নেই: উমামা

একদিন পিছিয়ে ৬ মে দেশে ফিরছেন খালেদা জিয়া

একদিন পিছিয়ে ৬ মে দেশে ফিরছেন খালেদা জিয়া

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন