রাজনীতি

সাবেক এমপি জেবুন্নেসা আফরোজ গ্রেপ্তার

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৫, ০৫:৪৯ পিএম

সাবেক এমপি জেবুন্নেসা আফরোজ গ্রেপ্তার

ঢাকার উত্তরা এলাকা থেকে বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের নেত্রী জেবুন্নেসা আফরোজকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (১৭ মে) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার (১৬ মে) রাতে র‌্যাব-১ সদস্যরা তাকে গ্রেপ্তার করে ডিবির কাছে হস্তান্তর করে। পরবর্তীতে গুলশান বিভাগে দায়ের করা একটি মামলার ভিত্তিতে জেবুন্নেসাকে সংশ্লিষ্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, ২০১৪ সালের ৯ এপ্রিল বরিশাল-৫ আসনের তৎকালীন সংসদ সদস্য শওকত হোসেন হিরণের মৃত্যুর পর উপনির্বাচনের মাধ্যমে তার স্ত্রী জেবুন্নেসা আফরোজ সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি এক সময় আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখেন।

তবে কী অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজনীতি থেকে আরো

এনসিপির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’র আত্মপ্রকাশ

এনসিপির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’র আত্মপ্রকাশ

যুক্তরাজ্যের লুঠনে নেতাকর্মীদের ভালবাসায় সিক্ত বিএনপি নেতারা

যুক্তরাজ্যের লুঠনে নেতাকর্মীদের ভালবাসায় সিক্ত বিএনপি নেতারা

নির্বাচনী তহবিলে দ্রুত অর্থ সহায়তা পাচ্ছেন তাসনিম জারা

নির্বাচনী তহবিলে দ্রুত অর্থ সহায়তা পাচ্ছেন তাসনিম জারা

ভারত-পাকিস্তান সংঘাত নিয়ে তারেক রহমানের বার্তা

ভারত-পাকিস্তান সংঘাত নিয়ে তারেক রহমানের বার্তা

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন