রাজনীতি

খালেদা জিয়ার প্রত্যাবর্তন উপলক্ষে ডিএমপির বিশেষ নির্দেশনা

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৫ মে ২০২৫, ১০:১২ পিএম

খালেদা জিয়ার প্রত্যাবর্তন উপলক্ষে ডিএমপির বিশেষ নির্দেশনা

খালেদা জিয়ার প্রত্যাবর্তন উপলক্ষে ডিএমপির বিশেষ নির্দেশনা

চিকিৎসা নিয়ে চারমাস পর লন্ডন থেকে মঙ্গলবার ( ৬ মে) দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার প্রত্যাবর্তন উপলক্ষে অভ্যর্থনা ও বড় ধরনের জনসমাগমের উদ্যোগ নিয়েছে বিএনপি। এমতাবস্থায় ট্রাফিক ব্যবস্থাপনা সম্পর্কিত বিশেষ নির্দেশনা দিয়েছে ডিএমপি।সোমবার (৫ মে) এক গণবিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, আগামী ৬ মে সকাল সাড়ে ১০টায় বিএনপি চেয়ারপারসন ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে প্রত্যাবর্তন করে ঢাকা বিমানবন্দর হতে নিজ বাসভবনে (গুলশান) আসবেন।এ উপলক্ষে ঢাকা এয়ারপোর্ট হতে গুলশানের বাসভবন পর্যন্ত রাস্তায় তাঁকে অভ্যর্থনা জানানোর নিমিত্তে অতিরিক্ত জনসমাগম হওয়ার সম্ভাবনা থাকায় সুষ্ঠু ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য নিম্নবর্ণিত বিষয়গুলো প্রতিপালন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

১. আগামীকাল সকাল হতে দুপুর পর্যন্ত জনসাধারণকে গুলশান/বনানী হতে এয়ারপোর্ট পর্যন্ত রাস্তায় অবস্থান না করে ফুটপাতে অবস্থান করার জন্য অনুরোধ করা হলো। সংশ্লিষ্ট দলের নেতৃবৃন্দকে আগত জনসাধারণকে রাস্তা হতে সরিয়ে ফুটপাতে অবস্থান করানোর জন্য প্রয়োজনীয় স্বেচ্ছাসেবক মোতায়েন করে সর্বাত্মক সহযোগিতা করার জন্য অনুরোধ করা হলো।

২. আগামীকাল সকাল হতে দুপুর পর্যন্ত গুলশান/বনানী হতে উত্তরা পর্যন্ত সড়ক যথাসম্ভব পরিহার করে বিকল্প রাস্তা হিসেবে নিম্নোক্ত রাস্তা ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো- (ক) আব্দুল্লাপুর কামারপাড়া-ধউর ব্রীজ-পঞ্চবটী-মিরপুর বেড়িবাঁধ দিয়ে গাবতলী হয়ে চলাচল করা;(খ) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করা; (গ) উত্তরা ও মিরপুরে বসবাসকারী সম্মানিত নাগরিকবৃন্দ এয়ারপোর্ট সড়ক ব্যবহার না করে বিকল্প হিসেবে হাউজ বিল্ডিং-জমজম টাওয়ার-১২নং সেক্টর খালপাড়-মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশন-উত্তরা সেন্টার স্টেশন-মিরপুর ডিওএইচএস হয়ে চলাচল এবং উত্তরা সেন্টার স্টেশন হতে ১৮ নং সেক্টর-পঞ্চবটী হয়ে মিরপুর বেড়িবাঁধ দিয়ে চলাচল করতে পারেন; (ঘ) গুলশান, বাড্ডা এবং প্রগতি স্বরনি এলাকার যাত্রী সাধারনগণ কাকলী, গুলশান-২, কামাল আতাতুর্ক সড়কের পরিবর্তে গুলশান-১/পুলিশ প্লাজা-আমতলী-মহাখালী হয়ে মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন র‍্যাম্প ব্যবহার করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে এয়ারপোর্ট/উত্তরা যেতে পারেন; (ঙ) মহাখালী বাস টার্মিনাল হতে ময়মনসিংহ-টাঙ্গাইলগামী যানবাহনসমূহ মিরপুর-গাবতলী রোড হয়ে চলাচল করতে পারেন; (চ) এয়ারপোর্ট/৩০০ ফিট রাস্তা হতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে চলাচলকারী যানবাহনসমূহ বনানী/কাকলী র‍্যাম্পের পরিবর্তে মহাখালী র‍্যাম্প/এফডিসি র‍্যাম্প ব্যবহার করতে পারেন।

৩. ডিএমপির অনুরোধের পরিপ্রেক্ষিতে ঢাকা সেনানিবাস কর্তৃপক্ষ ঢাকা সেনানিবাসের রাস্তা (জিয়া কলোনী/জাহাঙ্গীর গেইট/সৈনিক ক্লাব/স্টাফ রোড) সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত শুধুমাত্র হালকা যানবাহন গমনাগমনের অনুমতি প্রদান করেছে। সুতরাং সেনানিবাসের রাস্তা ব্যবহার করতে পারেন।

৪. ডিএমপির অনুরোধের পরিপ্রেক্ষিতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ সিএনজি চালিত অটো রিক্শা ও মটরসাইকেল নির্ধারিত টোল পরিশোধপূর্বক সর্বোচ্চ ৪০ কি.মি./ঘণ্টা গতিসীমা মেনে ও এক্সপ্রেসওয়ের বাম পাশের সেইফ লেন ব্যবহার করে সকাল ৭ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করার অনুমতি প্রদান করেছে। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দূর্ঘটনা প্রতিরোধে ওভারস্পিড ও লেন পরিবর্তন করলে আইন প্রয়োগের জন্য পর্যাপ্ত ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে।

৫. যাত্রীসাধারণকে বিকল্প হিসেবে ঢাকা-জয়দেবপুর গমনাগমনকারী ট্রেনসমূহ ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো। ডিএমপির অনুরোধের পরিপ্রেক্ষিতে সম্মানিত যাত্রীসাধারণের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ রেলওয়ের সকল আন্তঃনগর ট্রেন আগামীকাল সকাল হতে দুপুর পর্যন্ত টঙ্গী, এয়ারপোর্ট এবং তেজগাঁও স্টেশনে দুই মিনিটের জন্য থেমে যাত্রী বহনের ব্যবস্থা করবে। এছাড়া বাংলাদেশ রেলওয়ে আগামীকাল সকাল হতে দুপুর পর্যন্ত কমলাপুর-টঙ্গী রুটে অতিরিক্ত একটি শাটল ট্রেন পরিচালনা করবে। ছয়. সম্মানিত হজযাত্রীসহ বিদেশগামী যাত্রী সাধারণকে এয়ারপোর্টে গমানগমনের ক্ষেত্রে এবং ওই এলাকায় এসএসসি পরীক্ষার্থীদের যথেষ্ট সময় নিয়ে বাসা হতে বের হওয়ার জন্য অনুরোধ করা হলো।

৭. মিরপুর ও উত্তরাবাসীকে বিকল্প হিসেবে মেট্রো রেল ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো।

৮. সাবেক প্রধানমন্ত্রীকে অভ্যর্থনাকারী ব্যক্তিগণকে কোনো ব্যাগ, লাঠি ইত্যাদি বহন না করার জন্য অনুরোধ করা হলো।

৯. অভ্যর্থনাকারী ব্যক্তিগণ কোনো যানবাহন নিয়ে সাবেক প্রধানমন্ত্রীর গাড়ি বহরে যুক্ত হতে পারবেন না।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজনীতি থেকে আরো

তারুণ্যের সমাবেশে বিএনপি নেতাকর্মীদের ঢল

তারুণ্যের সমাবেশে বিএনপি নেতাকর্মীদের ঢল

যুক্তরাজ্যের লুঠনে নেতাকর্মীদের ভালবাসায় সিক্ত বিএনপি নেতারা

যুক্তরাজ্যের লুঠনে নেতাকর্মীদের ভালবাসায় সিক্ত বিএনপি নেতারা

জুলাই গণ-অভ্যুত্থানের অনুপ্রেরণা ছিল নজরুল: রিজভী

জুলাই গণ-অভ্যুত্থানের অনুপ্রেরণা ছিল নজরুল: রিজভী

নিবন্ধন পেল আমজনতার দল, প্রতীক ‘প্রজাপতি’

নিবন্ধন পেল আমজনতার দল, প্রতীক ‘প্রজাপতি’

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন