রাজনীতি

“খালেদা জিয়া আগামী মাসে দেশে ফিরতে পারেন” — জানালেন জামায়াত আমির

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ০৫:২৮ পিএম

“খালেদা জিয়া আগামী মাসে দেশে ফিরতে পারেন” — জানালেন জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী মাসে দেশের মাটিতে ফিরতে পারেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে ইউরোপীয় ইউনিয়ন সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে জামায়াত আমির বলেন, “খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানতে তাকে দেখতে গিয়েছিলাম। দেখা হয়নি অনেক দিন, তাই এটি ছিল একটি সৌজন্য সাক্ষাৎ। কোনো রাজনৈতিক আলোচনা হয়নি।”

তিনি জানান, বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা ভালো এবং তিনি দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।

উল্লেখ্য, চলতি বছরের ৭ জানুয়ারি কাতারের আমিরের পাঠানো একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়াকে যুক্তরাজ্যে নেওয়া হয়। লন্ডনে পৌঁছেই তিনি একটি ক্লিনিকে ভর্তি হন এবং সেখানেই ১৭ দিন চিকিৎসা গ্রহণ করেন। এরপর থেকে তিনি ছেলে তারেক রহমানের লন্ডনের বাসায় অবস্থান করছেন। তার চিকিৎসায় যুক্ত রয়েছেন লিভার বিশেষজ্ঞ জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বাধীন মেডিকেল বোর্ড।

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদরোগ, ডায়াবেটিস ও বাতজনিত সমস্যায় ভুগছেন।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজনীতি থেকে আরো

শেখ হাসিনাকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

শেখ হাসিনাকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

ড. ইউনূস ম্যাজিক দেখাচ্ছেন: মাহমুদুর রহমান মান্না

ড. ইউনূস ম্যাজিক দেখাচ্ছেন: মাহমুদুর রহমান মান্না

শেখ হাসিনার ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স’ অডিও

শেখ হাসিনার ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স’ অডিও

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল, আপিলের ঘোষণা

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল, আপিলের ঘোষণা

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন