অন্যান্য

সড়ক দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু

Icon

Newsdesk

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১১:০০ পিএম

সড়ক দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু
সড়ক দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু
স্টাফ রিপোর্ট
সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু হয়েছে। ফেঞ্চুগঞ্জ ও মৌলভীবাজারের কুলাউড়ায় এই দুই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সিলেটের ফেঞ্চুগঞ্জে সড়ক দুর্ঘটনায় লাকি ইমাম (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মোটরসাইকেলের পেছন থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে মারা যান তিনি। নিহত লাকি ইমাম উপজেলার নূরপুর এলাকার ছইফ আলীর ছেলে। শুক্রবার রাত ১১টার দিকে নূরপুর ফেরিঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীরা জানান, মোটরসাইকেলযোগে লাকি ও তার বন্ধু পেরিস ওই এলাকার একটি সো মিলের সামনে আসলে পাশের রাস্তা থেকে একটি গাড়ি বের হয়। এসময় তাদের সামনে থাকা একটি সিএনজি অটোরিকশা ওই গাড়িকে দেখে ব্রেক ধরলেও মোটরসাইকেলটির চালক পেরিস নিয়ন্ত্রন করতে পারেননি। এতে সিএনজি অটোরিকশার পেছনে সজোরে ধাক্কা খায় তাদের মোটরসাইকেলের। তখন পেছনে থাকা লাকি পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লাকিকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান খান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় লাকির বন্ধু পেরিস আঘাত পেয়েছেন, তার চিকিৎসা চলছে।
এদিকে, মৌলভীবাজারের কুলাউড়ায়  সড়ক দুর্ঘটনায় আরো এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার সাড়ে ৭টার দিকে কুলাউড়ার ব্রাহ্মণবাজার এলাকায় কুলাউড়া-মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কে এই  দুর্ঘটনাটি ঘটে। নিহত আবির আহমেদ সিলেটের বিয়ানীবাজার পৌর শহরের শ্রীধরা গ্রামের বাসিন্দা।
জানা যায়, ব্রাহ্মণবাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আবিরসহ দুই বাইকের আরোহি গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবিরকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার। তিনি জানান, এ ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী চিকিৎসাধীন। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অন্যান্য থেকে আরো

কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে দুইজনের মৃত্যু

কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে দুইজনের মৃত্যু

বাংলা নববর্ষ উপলক্ষে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামে শুভেচ্ছা

বাংলা নববর্ষ উপলক্ষে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামে শুভেচ্ছা

তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

চিন্ময় দাসের জামিন চেম্বারে স্থগিত

চিন্ময় দাসের জামিন চেম্বারে স্থগিত

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন