অন্যান্য

৫ হাজারের বেশি পাকিস্তানি ভিক্ষুককে বহিষ্কার করল সৌদি

Icon

Newsdesk

প্রকাশ: ১৫ মে ২০২৫, ০৭:৪৮ পিএম

৫ হাজারের বেশি পাকিস্তানি ভিক্ষুককে বহিষ্কার করল সৌদি

৫ হাজারের বেশি পাকিস্তানি ভিক্ষুককে বহিষ্কার করল সৌদি

সবশেষ ১৬ মাসে সৌদি আরব ৫ হাজারের বেশি পাকিস্তানি ভিক্ষুককে তাদের দেশ থেকে বহিষ্কার করেছে। সেইসঙ্গে ভিক্ষা করার অভিযোগে আরও পাঁচ দেশ থেকে গ্রেফতার করা হয়েছে ৩৬৯ জনকে। খবর, পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন-এর।বুধবার (১৪ মে) জাতীয় পরিষদের অধিবেশন চলাকালীন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) এমপি সেহার কামরানের এক প্রশ্নের জবাবে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এ তথ্য জানান।মন্ত্রীর দেয়া সরকারি তথ্য থেকে দেখা যায়, ২০২৪ সালের জানুয়ারি থেকে সৌদি আরব, ইরাক, মালয়েশিয়া, ওমান, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে ভিক্ষাবৃত্তির অভিযোগে মোট ৫ হাজার ৪০২ জন পাকিস্তানিকে বহিষ্কার করা হয়। এদের মধ্যে চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যেই পাকিস্তানে ফিরেছেন ৫৫২ জন।প্রশ্নকর্তা গত তিন বছরের তথ্য চান। কিন্তু মন্ত্রী পুরো ডাটা দিতে পারেননি।প্রদেশভিত্তিক তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় যে, এই দেশগুলি থেকে বহিষ্কৃতদের বেশিরভাগই সিন্ধু প্রদেশের। ভিক্ষাবৃত্তির অভিযোগে বহিষ্কৃতদের মধ্যে কেবলমাত্র সে প্রদেশেরই রয়েছে ২ হাজার ৭৯৫ জন। অপরদিকে পাঞ্জাবে এটির সংখ্যা ১ হাজার ৪৩৭ জন।বাকি প্রদেশগুলোর মধ্যে খাইবার পাখতুনখোয়া থেকে ১ হাজার ২ জন, বেলুচিস্তান থেকে ১২৫ জন, আজাদ কাশ্মির থেকে ৩৩ জন এবং ইসলামাবাদ থেকে ১০ জন রয়েছেন।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অন্যান্য থেকে আরো

কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে দুইজনের মৃত্যু

কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে দুইজনের মৃত্যু

সমাবেশে আপত্তিকর শব্দে হেফাজতের দুঃখপ্রকাশ

সমাবেশে আপত্তিকর শব্দে হেফাজতের দুঃখপ্রকাশ

সাবেক ডিবি প্রধান হারুনের শ্বশুরের সম্পদ জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাবেক ডিবি প্রধান হারুনের শ্বশুরের সম্পদ জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

গরম কবে কমবে, জানাল আবহাওয়া অফিস

গরম কবে কমবে, জানাল আবহাওয়া অফিস

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন