অন্যান্য

হাসনাতের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার আরও ৪৩

Icon

Newsdesk

প্রকাশ: ৬ মে ২০২৫, ০৬:৫০ পিএম

হাসনাতের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার আরও ৪৩

হাসনাতের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার আরও ৪৩

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনায় হত্যাচেষ্টা মামলায় গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে নতুন করে আরও ৪৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (৬ মে) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো ৮৬ জন।এর আগে সোমবার (৫ মে) হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির গাজীপুর জেলা ও মহানগর প্রতিনিধি খন্দকার আল আমিন বাদী হয়ে প্রায় শতাধিক ব্যক্তির নাম উল্লেখ করে জেলার বাসন থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রবিউল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।পুলিশ জানায়,গাজীপুরে হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা মামলায় ৪৩ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আসামি করা হয়েছে শতাধিক জনকে। মঙ্গলবার সকাল পর্যন্ত নতুন করে আরও ৪৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো ৮৬ জন। তবে আটকদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।রোববার (৪ মে) সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে হাসনাতের ওপর হামলার কথা জানান এনসিপি’র আরেক মুখ্য সংগঠক সারজিস আলম। হাসনাতের লোকেশন জানিয়ে তাকে উদ্ধারে দলের নেতাকর্মীদের ঘটনাস্থলে পৌঁছানোর আহ্বান জানান তিনি।ফেসবুক পোস্টে সারজিস লেখেন, ‘হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা চালিয়েছে। গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে, হাত রক্তাক্ত হয়েছে। আশপাশে যারা আছেন হাসনাতকে প্রটেক্ট করুন, কমেন্টে লোকেশন দিচ্ছি।’সারজিসের পোস্ট অনুযায়ী, গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় হাসনাতের গাড়িতে হামলা চালানো হয়েছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অন্যান্য থেকে আরো

আর কোনো ফ্যাসিস্ট প্রতিষ্ঠিত হতে দেব না: জামায়াত নেতা

আর কোনো ফ্যাসিস্ট প্রতিষ্ঠিত হতে দেব না: জামায়াত নেতা

কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে দুইজনের মৃত্যু

কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে দুইজনের মৃত্যু

শান্তিগঞ্জে অগ্নিকাণ্ডে দোকানসহ ১০ বসতঘর পুড়ে ছাই

শান্তিগঞ্জে অগ্নিকাণ্ডে দোকানসহ ১০ বসতঘর পুড়ে ছাই

পাক-ভারত যুদ্ধ নিয়ে জামায়াত আমিরের পোস্ট

পাক-ভারত যুদ্ধ নিয়ে জামায়াত আমিরের পোস্ট

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন