জাতীয়

দৌলতদিয়ায় এক ইলিশের দাম সাড়ে ৮ হাজার টাকা!

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ০৫:৩৪ পিএম

দৌলতদিয়ায় এক ইলিশের দাম সাড়ে ৮ হাজার টাকা!

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীতে ধরা পড়া একটি বিশাল আকারের ইলিশ মাছের দাম উঠেছে সাড়ে আট হাজার টাকা! ওজনে প্রায় ১ কেজি ৮০০ গ্রাম এই ইলিশটি শনিবার (১২ এপ্রিল) সকালে বিক্রি হয় হালিম সরদারের মাছের আড়তে।

ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ নিলামে অংশ নিয়ে ৪ হাজার ৬০০ টাকা কেজি দরে মোট ৮ হাজার ২৮০ টাকায় মাছটি কিনে নেন। পরে কুষ্টিয়ার এক পরিচিত ব্যবসায়ীর কাছে কেজি প্রতি ১০০ টাকা লাভে বিক্রি করেন তিনি।

প্রতিদিন সকালে দৌলতদিয়া ঘাট বাজারে বসে রাজবাড়ীর অন্যতম বৃহৎ পাইকারি ও খুচরা মাছের বাজার। যেহেতু এই ঘাট ঢাকার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগের গুরুত্বপূর্ণ কেন্দ্র, তাই দেশের বিভিন্ন স্থান থেকে যাত্রীরা এখানে এসে পদ্মার টাটকা মাছ কিনে থাকেন।

শনিবারের বাজারে জেলেদের জালে ধরা পড়া ইলিশটি ছিল দিনটির অন্যতম আকর্ষণ। মাছটি ওঠার পরপরই শুরু হয় দর কষাকষি। শেষ পর্যন্ত সর্বোচ্চ দর দিয়ে মাছটি কিনে নেন শাহজাহান শেখ।

তিনি জানান, “এমন বড় ইলিশ সচরাচর পাওয়া যায় না। তাই চড়া দামে হলেও কিনেছি। লাভও হয়েছে ভালো।”

পদ্মার এমন ইলিশ বরাবরই ভোজনরসিকদের পছন্দের তালিকায় শীর্ষে, আর বড় আকৃতির হলে তো কথাই নেই!

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় থেকে আরো

নেপালে অবস্থানরত বাংলাদেশিদের ঘরেই থাকার পরামর্শ দূতাবাসের

নেপালে অবস্থানরত বাংলাদেশিদের ঘরেই থাকার পরামর্শ দূতাবাসের

শুক্রবার থেকে টানা ৯ দিনের ছুটি

শুক্রবার থেকে টানা ৯ দিনের ছুটি

হাদির ওপর হামলাকারী আদাবর থানার ছাত্রলীগ নেতা: দ্য ডিসেন্ট

হাদির ওপর হামলাকারী আদাবর থানার ছাত্রলীগ নেতা: দ্য ডিসেন্ট

অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা ইউরোপীয় ইউনিয়নের

অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা ইউরোপীয় ইউনিয়নের

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন