প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ০৬:২৫ পিএম

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সিলেট বিমানবন্দর থানায় পরিদর্শনে গিয়ে পুলিশ সদস্যদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি গার্ড অব অনার দেয়ার জন্য থানায় বিছানো লাল গালিচা দেখে অবাক হয়ে পুলিশ সদস্যদের ওপর ক্ষুব্ধ হন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “এগুলো (লাল গালিচা) না রাখতে বলার পরেও কেন রাখা হলো? এগুলো এখনি উঠিয়ে ফেলো। যেগুলো করতে নিষেধ করি, তোমরা সেগুলোই করো।”
এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাতে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। তবে পরবর্তীতে তিনি উপস্থিত পুলিশ সদস্যদের সাথে কুশল বিনিময় করেন।
থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “কেউ যদি আইন নিজের হাতে তুলে নিতে চায়, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ভবিষ্যতে আর কোনো মব সহ্য করা হবে না।” তিনি আরও বলেন, “থানা থেকে লুট হওয়া সব অস্ত্র এখনও উদ্ধার হয়নি, যার ফলে নিরাপত্তা হুমকি রয়ে গেছে।”
এছাড়া, শেখ হাসিনাকে গ্রেফতার করার বিষয়ে ইন্টারপোলে চিঠি পাঠানো হয়েছে, তবে এখন পর্যন্ত সে বিষয়ে নতুন কোনো তথ্য পাওয়া যায়নি।
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























