প্রকাশ: ৬ এপ্রিল ২০২৫, ১১:৪৬ পিএম

বাংলাদেশে ব্যবসার অনুমোদন পেল স্টারলিংক
যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান স্টারলিংক বাংলাদেশে কার্যক্রম চালুর জন্য বিডার কাছ থেকে অনুমোদন পেয়েছে।
রোববার এক ব্রিফিংয়ে বিডার নির্বাহী চেয়ারম্যান জানান, সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করে ২৯ মার্চ এ অনুমোদন দেওয়া হয়।
প্রতিষ্ঠানটি এনজিএসও লাইসেন্সের জন্য আবেদন করবে এবং শর্ত পূরণ হলে লাইসেন্স প্রদান করা হবে।
বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন, যদিও এলন মাস্ক উপস্থিত থাকছেন না।
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























