জাতীয়

তারেক রহমানের আগমন উপলক্ষে ঢাকার এয়ারপোর্টে ২৪ ঘণ্টা বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০১:৫০ পিএম

তারেক রহমানের আগমন উপলক্ষে ঢাকার এয়ারপোর্টে ২৪ ঘণ্টা বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

নিরাপত্তাজনিত কারণে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্ধারিত যাত্রী ছাড়া অন্যদের প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা থেকে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত কার্যকর থাকবে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিমানবন্দরের নির্বাহী পরিচালক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীসেবা, নিরাপত্তা এবং অপারেশনাল শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে আগামী ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় নির্ধারিত যাত্রী ব্যতীত সকল প্রকার সহযাত্রী ও দর্শনার্থীর প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

এ সময় যাত্রীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার কথা রয়েছে। তার আগমনকে ঘিরে সরকারের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার প্রেক্ষাপটেই বিমানবন্দরে এ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় থেকে আরো

উপদেষ্টা রিজওয়ানা হাসানের গাড়িবহরে হামলা, আহত ৬

উপদেষ্টা রিজওয়ানা হাসানের গাড়িবহরে হামলা, আহত ৬

যুক্তরাজ্যে অস্থায়ী ওয়ার্ক পারমিট ভিসার নতুন দুয়ার

যুক্তরাজ্যে অস্থায়ী ওয়ার্ক পারমিট ভিসার নতুন দুয়ার

সিলেটে ইমিগ্রেশন কনসালটেন্সির ছদ্মবেশে ভয়ংকর প্রতারণা

সিলেটে ইমিগ্রেশন কনসালটেন্সির ছদ্মবেশে ভয়ংকর প্রতারণা

যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশে নতুন করে ভোটার নিবন্ধনের অনুমোদন পেল নির্বাচন কমিশন

যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশে নতুন করে ভোটার নিবন্ধনের অনুমোদন পেল নির্বাচন কমিশন

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন