জাতীয়

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেপ্তার

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৮ পিএম

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেপ্তার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) সকালে র‍্যাব এ তথ্য নিশ্চিত করে। সংস্থাটি জানায়, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর ৫৪-৬৩৭৫। মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত হান্নানের বাবার নাম মো. আবুল কাশেম। তার বাড়ি রাজশাহীর চাঁপাইনবাগঞ্জ জেলায়। হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় হান্নানের সম্পৃক্ততা রয়েছে কি না, সে বিষয়ে তদন্ত চলছে।

উল্লেখ্য, ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি নির্বাচনি প্রচারণাকালে গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীতে গুলিবিদ্ধ হন। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা ও অস্ত্রোপচারের পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় থেকে আরো

২০২৬ সালের ফিতরা নির্ধারণ: সর্বোচ্চ ২৮০৫ টাকা, সর্বনিম্ন ১১০ টাকা

২০২৬ সালের ফিতরা নির্ধারণ: সর্বোচ্চ ২৮০৫ টাকা, সর্বনিম্ন ১১০ টাকা

আট জেলায় ঝড় ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনায় ১ নম্বর সতর্ক সংকেত

আট জেলায় ঝড় ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনায় ১ নম্বর সতর্ক সংকেত

অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা ইউরোপীয় ইউনিয়নের

অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা ইউরোপীয় ইউনিয়নের

যুক্তরাষ্ট্র ফেরত পাঠালো সিলেটিসহ ৩৯ বাংলাদেশিকে

যুক্তরাষ্ট্র ফেরত পাঠালো সিলেটিসহ ৩৯ বাংলাদেশিকে

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন